খেলা

ভারত সফরে একদিনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

নতুন বছরের জানুয়ারি মাসে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১৪ ই জানুয়ারি মুম্বইতে প্রথম ওডিআই, ১৭ ই জানুয়ারি রাজকোটে দ্বিতীয় ওডিআই এবং ১৯ শে জানুয়ারি বেঙ্গালুরুতে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

আজ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এই সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে। সেখানে দেখা যাচ্ছে একাধিক হেভিওয়েট এর নাম নেই। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টোয়নিস, উসমান খোয়াজা, শন মার্শ, নেথান লিওন ও নেথান কুল্টার-নাইল ঘোষিত ১৪ সদস্যের দলে নেই। যদিও মানসিক সমস্যা কাটিয়ে ম্যাক্সওয়েল এখন ম্যাচ খেলার জন্য ফিট বলে জানিয়েছেন। নতুন মুখ হিসেবে দলে এসেছেন মার্নুস লাবুশান। টেস্টে অসাধারণ ফর্মের জন্য তিনি এই সুযোগ পেয়েছেন বলে মনে করা হচ্ছে। আসুন একনজরে দেখে নেওয়া যাক ১৪ সদস্যের দলে কে কে রয়েছেন।

আরও পড়ুন : প্রথম একদিনের ম্যাচে ভারতের হারের কয়েকটি কারণ

অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, আলেক্স কেরি(সহ-অধিনায়ক), প্যাট কামিন্স(সহ-অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, জোশ হ্যাজলউড, মার্নুস লাবুশান, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026