বেশ কিছুদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খন্ডে নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, “নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে যে হিংসাত্মক বিক্ষোভ হচ্ছে, বিরোধীরা তাকে পরোক্ষে প্রশ্রয় দিচ্ছে। যারা আগুন লাগাচ্ছে, টেলিভিশনে তাদের দেখা যাচ্ছে। পোশাক দেখেই তাদের চেনা যাচ্ছে।”
তার করা এই মন্তব্যকে বিরোধীরা বিভাজন সৃষ্টিকারী বলে মনে করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তীব্র আক্রমণ করে বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে, পেঁয়াজের দাম এতো বেড়ে যাচ্ছে সেদিকে নজর না দিয়ে তিনি পোশাক নিয়ে আলোচনা করছেন।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যাদবপুর থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে তিনি কটাক্ষ করেন। তিনি বলেন পোশাক দেখে কখনও অপরাধী চেনা যায়না। এভাবে বিভাজন তৈরি না করার কথা বলেছেন তিনি। এছাড়া অসম, ত্রিপুরার আন্দোলন নিয়েও আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য বিরোধী দলগুলিও এই ঘটনায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…