জীবনযাপন

কখনো খেয়েছেন হলুদ-আদার চা? উপকারিতা জানলে আজ থেকেই খাওয়া শুরু করবেন

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : চা খুবই জনপ্রিয় একটি পানীয়। চা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একেক জন একেক ধরনের চা খেতে পছন্দ করে। কেউ পছন্দ করে দুধ চা, কেউ লিকার চা, আবার কেউ লেবু চা। বিভিন্ন চা-এ রয়েছে বিভিন্ন ধরনের গুনাগুন। তবে কখনো হলুদ-আদার চা পান করেছেন? বা জানেন কি হলুদ-আদার চা পান করার উপকারিতা? জেনে নিন হলুদ-আদার চা খাওয়ার কিছু গুণ ও এই চা বানানোর পদ্ধতি-

হলুদ-আদার চা বানাতে প্রয়োজন এক কাপ জল, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চামচ আদা গুঁড়ো, সামান্য দারুচিনি গুঁড়ো এবং পরিমাণমতো মধু।

হলুদ-আদার চা বানাতে এই সব উপাদান একত্রে মিশিয়ে অল্প আঁচে ১০ মিনিট ফোটান যাতে সব উপাদান ভালোভাবে মিশে যায়। ফোটানো হয়ে গেলে তার মধ্যে দুধ দিতে পারেন বা না দিয়েও পান করতে পারেন। এরপর ওভেন থেকে নামিয়ে মধু মিশিয়ে নিন। তবেই এটি পান করার জন্য প্রস্তুত।

প্রথমতঃ ঠান্ডা কাশির সমস্যা সমাধানে হলুদ-আদার চা খুবই উপকারী। এছাড়া এটি শ্বাসতন্ত্রের সমস্যা সমাধান করে থাকে। তাড়াতাড়ি উপকার পেতে এই চায়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পান করতে পারেন।

দ্বিতীয়তঃ যদি দীর্ঘমেয়াদি কোন ব্যথায় ভুক্তভোগী হয়ে থাকেন তবে নিয়মিত হলুদ-আদার চা পান করুন। হলুদে থাকা কারকিউমিন উপাদান প্রদাহরোধী হিসেবে কাজ করে। এটি শরীরের প্রদাহ কমাতে বিশেষ উপকারী। এছাড়া হলুদ-আদার চা মস্তিষ্কের সঠিক কার্যক্রমে সাহায্য করে স্মৃতিশক্তি ভালো রাখে।

তৃতীয়তঃ শরীরের বাড়তি মেদ ঝরাতে হলুদ-আদার চা বিশেষ ভূমিকা রাখে। হলুদ ও আদা উভয়ই শক্তি বাড়াতে সাহায্য করে। তবে এর পাশাপাশি পর্যাপ্ত শ্রম করা প্রয়োজন।

পাবজি নেশায় আক্রান্ত এক পূজারী! দেখুন সেই ভাইরাল ভিডিও

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026