নিউজ

বিষে ভরা ২০২০-কে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে স্বাগত জানাল গোটা বিশ্ব

২০২০ মানুষের কাছে একটা অভিশপ্ত বছর হয়ে থেকে যাবে আজীবন। আর তাই এই বছরকে বিদায় জানিয়ে নতুনভাবে ২০২১-কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। যদিও করোনা এখনও বিশ্ব থেকে নির্মূল হয়নি, তবুও করোনার প্রকোপ এই নতুন বছরে খুব একটা কার্যকরী হবে না বলেই আশাবাদী বিশ্ববাসী। তাই ২০২০-র খারাপ স্মৃতি ভুলে আগামীর দিকে পা বাড়ানোর জন্য আলোর রোশনাইয়ে সেজে উঠেছে বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। অস্ট্রেলিয়ার সিডনি হোক বা নিউজিল্যান্ডের অকল্যান্ড, এদিকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস হোক বা কলকাতার হাওড়া ব্রিজ, বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানাতে প্রস্তুত ছিল সকলে।

গতকাল, বৃহস্পতিবার অর্থাৎ ৩১ ডিসেম্বরের রাত থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি চলছিল নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। সবার প্রথমে নতুন বছরকে সাদরে গ্রহণ করে নিউজিল্যান্ডের অকল্যান্ড। আলোর রোশনাই দিয়ে কার্যত মোহময়ী লাগছিলো অকল্যান্ডকে। এরপর আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়ার সিডনি। তবে শুধু সিডনি নয়, অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গা অর্থাৎ অ্যাডিলেড, মেলবোর্ন সহ গোটা অস্ট্রেলিয়া কার্যত প্রস্তুত ছিল নতুন বছরকে স্বাগত জানানোর জন্য।

নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এতটুকু পিছিয়ে ছিল না এ দেশের মুম্বই, দিল্লি, কলকাতাও। নিউ নর্ম্যাল পরিস্থিতিতে কিছু বিধিনিষেধকে সঙ্গে নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হলেও মনের মধ্যে কোথাও আলাদা একটা পজিটিভ এনার্জি কাজ করছিল সকলের মধ্যে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং দিল্লির সাউথ ও নর্থ ব্লগ কার্যত রঙিন আলোয় সাজানো হয়েছিল।

সেজ উঠেছিল কলকাতার পার্ক স্ট্রিট থেকে নিউটাউন সর্বত্র। পার্ক স্ট্রিটে চেনা ভিড় চোখে না পড়লেও পুলিশের কড়াকড়ির মধ্য দিয়ে ভালভাবেই নতুন বছরকে স্বাগত জানাল তিলোত্তমা। সূর্যোদয় হয়ে গিয়েছে। বছরের প্রথম সূর্যোদয় দেখে সকলের একটাই আকুতি, বিশ্ব থেকে করোনা অতিমারিকে দূর করো। হাওড়া ব্রিজ থেকে বছরের প্রথম সূর্যোদয় দেখতে বেশ লাগছিল। এভাবেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্নভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026