টেলিটাউনে এই মুহূর্তে ক্রুশল(krushal ahuja) ও অদ্রিজা(Adrija Ray)র সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই 25 শে ডিসেম্বর ক্রিসমাস ও নিউ ইয়ারের ছুটি কাটাতে গোয়ায় পাড়ি দিয়েছেন দুজনে। গোয়ায় থাকাকালীন অবকাশের প্রচুর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্রুশল ও অদ্রিজা। ক্রুশলের ছবিগুলিতে তাঁকে দেখা যাচ্ছে, কখনও সমুদ্রের মাঝখানে স্পিডবোটে তো কখনও বিচে শুয়ে সানবাথ নিতে। অপরদিকে অদ্রিজাকে দেখা যাচ্ছে শর্ট স্কার্ট ও বিকিনি টপ পরে সমুদ্র উপভোগ করতে।
অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। এবার সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দিওয়ালি পালনের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে।তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করেছেন। এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।
কিছু দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ওয়েব সিরিজ ‘বন্য প্রেমের গল্প-2’-তে অভিনয় করেছেন অদ্রিজা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…