বিনোদন

Soumitrisha Kundu: নিখিলের শাড়ি দিয়ে নিজের পুজো শুরু করলেন সকলের প্রিয় মিঠাই

এখন বাংলার এক নম্বর ধারাবাহিক বলতেই সকলের মুখে মুখে ঘোরে মুখে মুখে ঘোরে এখন একটাই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন মিঠাইয়ের কথা বলছি। এই বছর প্রথম দিকে শুরু হয় এই ধারাবাহিক। তা হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক। ‘মিঠাই’ শুরু থেকেই একটানা টিআরপি রেটিংয়ে একচেটিয়া ভাবে শীর্ষ স্থান দখল করে রেখেছে। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র মন কেড়েছে সকল মা কাকিমাদের। মিঠাই থেকে সিড , রাজীব থেকে নন্দা, টেস থেকে সোম, নিপা হোক কিংবা রুডি, শ্রীতমা আর রাতুল। নিজেদের সাবলীল অভিনয় দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।

বেঙ্গল টপারের খেতাবও মিঠাইয়ের মোদক পরিবার নিজের নামে করে রেখেছে। আর মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। বাঙালীর সেরা উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গিয়েছে। এবার এই পুজো পুজো পরিক্রমার মাধ্যমে দর্শকদের আরো কাছাকাছি চলে এসেছে সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এবার নিখিলের শাড়ি দিয়ে এবছরের দুর্গাপুজো শুরু করলেন সকলের প্রিয় মিঠাই রানী।

নুসরত জাহানের প্রাক্তন সহবাস সঙ্গী নিখিল জৈন যে একজন সেলিব্রেটির প্রাক্তন এটাই তাঁর পরিচয় নয়। তিনি একজন সফল বস্ত্র ব্যবসায়ী। নিখিলের বিপণন সংস্থা রঙ্গোলি এবং ইউভ এর পোশাকে দেখা যায় টলিউডেএ একাধিক অভিনেত্রীকে৷ যাদের মধ্যে অন্যতম নুসরতের কাছের বন্ধু শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার সেই রঙ্গোলির শাড়িতে পুজোর সাজ সাজলেন বাংলার মা কাকিমার সেরা মেয়ে মিঠাই রানী কে। এই বছর মিঠাইয়ের ব্যস্ত শুটিং শিডিউলের ফাঁকে ববিভিন্ন পুজো পরিক্রমা সাড়ছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

তেমন‌ই এক পুজো পরিক্রমার জন্য সৌমিতৃষা বেছে নিয়েছিলেন নিখিলের শাড়ি। রঙ্গোলি ব্র্যান্ডের হলুদ রঙের একটি সুন্দর শাড়িতে অসাধারণ লাগছিলেন সৌমিতৃষা। এমন একটি সুন্দর শাড়ি পরে সুন্দর করে সেজে ছবি তুলে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রঙ্গোলী ব্র্যান্ড কে ধন্যবাদ জানালেন সৌমিতৃষা। জি বাংলার মিঠাই ধারাবাহিকে প্রায় সবসময়ই শাড়ি পরতে দেখা যায় মিঠাই রানী কে। তবে এই দিনের সাজের সঙ্গে মিঠাই এর সাজের কোন মিল ছিল না। তবে এই সুন্দর সাজে দেখে অভিনেত্রীকে অনেকেই প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই নয়া ছবি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026