বিনোদন

Malaika Arora: ল্যাকমে ফ্যাশন শোয়ে বধূর বেশে ধরা দিলেন মলাইকা অরোরা! রইলো ভিডিও

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর বলিউডের অন্যতম চর্চিত লাভ বার্ডস। এদের প্রেমের রসায়ন কারোরই অজানা নয়। এদের প্রেম প্রায়দিনই পেজ থ্রিতে শিরোনাম থাকেন। এক কথায় বলতে গেলে এই জুটির লাভস্টোরি বিটাউনে এখন হটকেক। তাঁদের প্রতিটা পদক্ষেপেই সকলের দৃষ্টি আকর্ষণ করে। গত বছর করোনা আবহে এই লাভ বার্ডস একসাথে লিভ ইন করাও শুরু করেন। গতবছর দুজনেই একসাথে কোভিড পজিটিভ হন। কোভিড থেকে সুস্থ হওয়ার পর দুজনেই কাজ শুরু করেন সাথে একসাথেই কখনো গোয়া ট্রিপে বেড়িয়ে পড়েন এই জুটি। তবে পাপাজ্জিদের চক্ষু আড়াল কখনো হয়না।

মালাইকা ১৯৯৭ সালে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন বলিউডে। মডেলিং থেকে বলিউডে অভিনয় করা শুরু করেন এই অভিনেত্রী। অক্টোবর মাস মানেই বরাবর বলিউড সেজে ওঠে ল্যাকমে ফ্যাশন উইকের জন্য। এই ল্যাক মে ফ্যাশন উইকে র‌্যাম্পে শো স্টপার হিসেবে উপস্থিত হওয়া প্রত্যেক তারকার জন্যই বেশ আনন্দ আর গৌরবের ব্যাপার। ব্যতিক্রম নন মালাইকাও। ফ্যাশন উইকের শেষ দিনে ডিজাইনার লেবেল ‘অন্নু’স ক্রিয়েশন’-র শো স্টপার হিসেবে থাকেন সুপারমডেল মালাইকা আরোরা। এই দিন ডিজাইনার অন্নু পাটেলের ডিজাইনে লাল লেহেঙ্গায় সেজে উঠেছিলেন। এই সাজে ঠিক যেন নতুন কনের মতো লাগছিল অভিনেত্রীকে।

এই সাজ দেখে চোখ ফেরানোই দায় বহু পুরুষ অনুগামীর। নিজের ইনস্টাগ্রামে মালাইকা নিজের ফ্যাশন শোয়ের কিছু পোশাকের ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে মাথায় থাকা ওড়না উঠিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন। এই দিন অভিনেত্রী নিজের জন্য লালের ওপর ঘন এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গা বেছে নিয়েছিলেন। এই লেহেঙ্গার সাথে গলায় চোকার, মাথায় মাথা-পট্টির সঙ্গে মাঙ্গটিকা। প্রিয় মাল্লার এই সাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ। অনুরাগীরা কনের বেশে মালাইকাকে দেখে গান বাঁধলেন। লিখলেন, ‘মুঝে অর্জুন কে ঘর জানা হ্যায়’। অবশ্য এর কোনো প্রতিক্রিয়া অভিনেত্রী জানাননি।

বর্তমানে বলিউড সুন্দরীকে এমটিভির মডেল হান্ট শো ‘সুপার মডেল’র বিচারকের আসনে দেখা যাচ্ছে। সেখানেই একটি পর্বে মিলিন্দের প্রশ্নের উত্তরে সম্মুখীন হন। এই দিন তিনি সর্বসমুক্ষে জানিয়েছিলেন, তাঁকে সবচেয়ে ভালো বুঝতে পারে অর্জুন। তিনি কখন কি চায়, কীসে রাগ হয়, কিসে মন ভালো হয় তা অর্জুনের থেকে ভালো কেউ বুঝতে পারে না। একইসঙ্গে ‘অর্জুনকে ভালোবাসেন কি না’ প্রশ্নের উত্তরে মালাইকা জানান, ‘ যদি অমর প্রেমে বিশ্বাস করো? ফরেভার লাভ বলো? তাহলে বলব হ্যাঁ ভালোবাসি।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026