বিনোদন

Madhumita Sarcar : মহাষষ্ঠীর দিন রাজকুমারীর বেশে মধুমিতা! রইলো ভিডিও

টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে বোল্ড অবতারে বেরিয়ে এসেছিলেন তিনি। এই মুহূর্তে এসভিএফ-এর ব্র্যান্ড ফেস হয়ে উঠেছেন টলিউডের ফ্যাশানিস্তা ক্যুইন মধুমিতা। লাভ আজ কাল পরশু ছিল অভিনেত্রীর ডেবিউ সিনেমা। এরপর আরো দুটি সিনেমাতে অভিনয় করেছেন মধুমিতা। প্রথম সিনেমার মতো বাকি ২টি সিনেমাতে অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন। বর্তমানে স্বপন কুমারের লেখা একটি ক্রাইম ফিকশনে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চলেছেন মধুমিতা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বটতলা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। এই নতুন সিরিজটির নাম ‘উত্তরণ’। একটি এমএমএস কিভাবে বদলে দেয় একটি সাধারণ বিবাহিত মেয়ের জীবন। এই গল্পে উঠে আসে সমাজের অন্ধকার দিকের কথা। সেই কাহিনীর চিত্রনাট্যে তুলে ধরবেন মধুমিতার। ইতিমধ্যে এই ওয়েব সিরিজের শ্যুটিং ও শুরু হয়ে গিয়েছে।

এছাড়া নানান ফটোশুটের কাজ তো আছেই। এতো হল কাজের কথা। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। মা দুর্গার আগমন ঘটেছে। শরতের ঝিলমিলে রোদ, মন্ডপে দুর্গাপ্রতিমার আগমন, কাশের বন সবকিছুই হাতছানি দিয়েছে। চলে এসেছে, ‘পুজোর গন্ধ এসেছে’। আর এর মাঝেই রাজকুমারী বেশে ধরা দিলেন মধুমিতা। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এক সুন্দর ভিডিও শেয়ার করলেন।

একনজরে দেখে নেওয়া যাক। এই মধুমিতার ল একেবারে অন্য রকম। যেন রূপকথার পাতা থেকে উঠে আসা অপরুপা সুন্দরী রাজকন্যে। গাঢ় নীল রঙা বাহারি লেহঙ্গায় রাজকীয় সাজ। ভারী লেহেঙ্গার সাথে সারা শরীর ঢেকেছে গয়নায়। মাথায় ভারী টিকলি, গলায় কুন্দন হার, নাকে নথ, একগুচ্ছ চুড়ি আর নিউড মেক আপ। মাথায় লাল চুর্ণি আর লাস্যময়ী হাসিতে ফিদা অনেকে। এমন সাজে মধুমিতাকে সচরাচর দেখা যায় না। অচেনা রূপেই অনন্যা অভিনেত্রী। এই সাজের সাথে ব্যকগ্রাউন্ডে বাজছে মস্ত মগন। এই সাজের ভিডিও শেয়ার করে ক্যপশানে লিখলেন, ‘ষষ্ঠীতে হোক না একটু মাস্ত মাগন’। এরপর অনুগামীরাও অভিনেত্রীর এই সাজের প্রশংসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই সুন্দর ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026