নিউজ

নাগরিকত্বের প্রমাণ নয় জমি ও ব্যাংকের কাগজ, হাইকোর্টের নির্দেশে বিপাকে মহিলা

২০১৯ সালের আগস্ট মাসে প্রকাশিত হওয়া জাতীয় নাগরিক পঞ্জিতে নাম না থাকায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন আসামের এক মহিলা। রাজ্যের ১৯ লক্ষ মানুষের সঙ্গে জাবেদা বেগম নামে ওই মহিলার ভারতের নাগরিকত্ব খারিজ হয়ে গেলেও তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি। কারণ, তিনি নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল, নাগরিকদের সকল আইনি সুবিধা দিতে হবে। কোন ব্যক্তি চাইলে নাগরিকত্ব প্রমাণের জন্য প্রথমে ট্রাইব্যুনাল, পরে হাইকোর্ট, তারপর সুপ্রিমকোর্ট পর্যন্ত যেতে পারেন। সমস্ত আইনি সুবিধা পাওয়ার পরও তিনি যদি নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে না পারেন, তবেই তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।

আরও পড়ুন : গতবছরের ন্যায় এবারও মাধ্যমিকের প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস

সেই মতো আসামের ট্রাইব্যুনাল তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করলে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জাবেদা বেগম। কিন্তু আদালতের রায়ে বিপাকে পড়লেন ওই মুসলিম মহিলা। আদালত এই মামলার রায় দিতে গিয়ে জানায়, জমির দলিল, ব্যাংকের কাগজপত্র, প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হতে পারে না। এর ফলে ঘোর বিপাকে পড়েছেন ওই মহিলা। প্রসঙ্গত উল্লেখ্য, আসামের এনআরসি কর্তৃপক্ষ জমির দলিল ও ব্যাংকের কাগজপত্রকে এতদিন পর্যন্ত নাগরিকত্বের প্রমাণ হিসেবে মান্যতা দিয়ে এসেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026