নিউজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে পুরভোট

শুরু হয়ে গেলো পুরসভা ভোটের কাউন্টডাউন। এপ্রিল মাসেই পুরভোট হতে পারে বলে খবর সূত্রের। আগামী ১২ই এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হতে পারে বলে খবর। আর এপ্রিল মাসের মধ্যেই বাকি পুরসভা গুলোতে ভোট হয়ে যেতে পারে, এমনটাই খবর রাজ্য সরকার সূত্রে। প্রসঙ্গত, ব্যারাকপুর, সল্টলেক এবং আসানসোলে এই সময়ে ভোট হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ এই তিনটি পুরসভায় আরও পরে ভোট হবে।

জানা যাচ্ছে, নির্বাচন কমিশন রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের কাছে পুরভোটের দিনক্ষণ চেয়ে পাঠাবে। তখনই রাজ্যের তরফে এই দিনগুলির কথা জানানো হবে বলে জানা যাচ্ছে। এপ্রিলের ১২ তারিখ যদি কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হয় তাহলে তা হবে রমজান মাসের আগে। বাকি পুরসভা গুলিতে রমজান মাস চলাকালীনই ভোট হবে।

আরও পড়ুন : নাগরিকত্বের প্রমাণ নয় জমি ও ব্যাংকের কাগজ, হাইকোর্টের নির্দেশে বিপাকে মহিলা

এপ্রিল মাসে ভোট হলে ব্যারাকপুর, সল্টলেক এবং আসানসোলে ভোট হবে না। এই তিনটি পুরসভা বাদ দিলে, মোট ১০২ টি পুরসভায় ভোট হবে। সল্টলেক ও আসানসোল পুরসভার মেয়াদ অক্টোবর পর্যন্ত আছে তাই এই দুই পুরসভায় পুজোর পর ভোট হবে। অন্যদিকে ব্যারাকপুর পুরসভা এখন কমিশনারেট হবে তাই সেখানে এখন ভোট হবেনা। রাজ্যের ইচ্ছা এই তিনটি পুরসভায় একেবারে পুজোর পরেই ভোট করানোর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026