Categories: দেশনিউজ

New Rules: সরকারের বড় ঘোষণা, ১ এপ্রিল থেকে বদলে যাবে এই নিয়ম, নাহলে সমস্যায় পড়তে পারেন অনেকেই

২০২২-২৩ আর্থিক বছর শেষ হতে চলেছে। এর পাশাপাশি, নতুন আর্থিক বছরের প্রথম মাস, অর্থাৎ এপ্রিল মাস থেকেই অনেকগুলি নতুন নিয়মও প্রযোজ্য হবে। এই নিয়মগুলি সাধারণ মানুষকেও প্রভাবিত করতে চলেছে। এমন পরিস্থিতিতে, ১ এপ্রিল, ২০২৩ থেকে যে নতুন পরিবর্তনগুলি ঘটবে সে সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনগুলি আর্থিক লেনদেন, সোনার অলঙ্কার ইত্যাদির সাথেই মূলত সম্পর্কিত। এছাড়াও, প্যান কার্ড ও আধার কার্ড নিয়েও আছে বড়ো আপডেট। তাহলে, আসুন জেনে নেওয়া যাক ১ এপ্রিল, ২০২৩ থেকে কোন নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে।

প্যান কার্ড-আধার কার্ড লিঙ্কিং

৩১ মার্চ ২০২৩ এর মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আবশ্যক। এর পরে, ১ এপ্রিল, ২০২৩ থেকে, যদি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করা হয়, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার কারণে আপনাদের আয়কর দাখিল করতে অসুবিধা হতে পারে এবং আরও কর সংগ্রহ করতে পারে সরকার। প্যান কার্ড বাতিল হয়ে গেলে আপনারা আর কোনোভাবেই TDS এর সুবিধা পাবেন না। প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার কারণে আর্থিক লেনদেন করতে এবং আয়কর জমা দেওয়ার ক্ষেত্রেও সকলকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

সোনার অলঙ্কার বিক্রি

কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গনবন্টন মন্ত্রক বলেছে যে, ১ এপ্রিল থেকে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (HUID) ছাড়া সোনার অলঙ্কার বিক্রির অনুমতি দেওয়া হবে না। ভোক্তাদের স্বার্থের কথা মাথায় রেখে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ৩১ শে মার্চ, ২০২৩ এর পরে, HUID হলমার্ক ছাড়া সোনার গহনা এবং সোনার শিল্পকর্ম বিক্রির অনুমতি দেওয়া হবে না।

জ্বালানির দাম

প্রতি মাসের প্রথম তারিখে পেট্রোল-ডিজেল ও গ্যাসের নতুন দাম জারি করে সরকারি তেল সংস্থাগুলি। মার্চ মাসেই এলপিজির দাম বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে এবারও ১ এপ্রিল জ্বালানি তেলের দামে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026