Pan Aadhaar Link: সরকার কি বাড়াবে প্যান আধার লিঙ্কের সময়সীমা? জানুন লেটেস্ট আপডেট

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে ব্যাংক জাতীয় যেকোনো কাজে সুবিধা পাওয়া যায়। তবে এখন সকলেই জানেন যে মার্চ মাসের ৩১ তারিখের মধ্যে সরকার আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। এই লিংক না হলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। এই লিংকের সময়সীমা প্রায় শেষের পথেই চলে এসেছে। তবে এমন সময় করদাতাদের মনে প্রশ্ন জেগেছে যে এবার কি সরকার সময়সীমা বাড়াবে প্যান ও আধার কার্ড লিঙ্ক করার?

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অতীত বেশ কয়েকবার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল এবং বারবার তা বাড়ানো হয়েছে। এইবার এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে আর সিবিডিটি আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য সময়সীমা বাড়াবে না। তাহলে ১ লা এপ্রিল ২০২৩ থেকে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করা হলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

আবার অনেকের মনেই প্রশ্ন জাগছে এই প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা এত গুরুত্বপূর্ণ কেন? আপনাদের জানিয়ে রাখি এই প্যান ও আধার কেওয়াইসির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার প্যানকে আধারের সাথে লিংক করা বাধ্যতামূলক করেছে কারণ এর মাধ্যমে নকল প্যান কার্ড ব্যবহার করা বন্ধ করা যাবে। আর প্রত্যেকটি ব্যক্তির ব্যাংকিং জাতীয় সমস্ত কাজ করতে এই প্যান কার্ড এতটাই গুরুত্বপূর্ণ যে সবাই এই লিঙ্ক করতে বাধ্য হবেন।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026