দিল্লিঃ দিল্লি হিংসায় উস্কানিমূলক কার্যকলাপের অভিযোগে এবার গ্রেফতার হলেন প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খালিদ। যদিও এর আগে ২০০১ সালে সংসদ হামলার মূল চক্রী আফজল গুরুর স্বপক্ষে জেএনইউ তে স্লোগান দেওয়ায় গ্রেফতার করা হয়েছিলো উমর খালিদকে।
উমরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ নম্বর ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ ছিলো । সেসব জল্পনা উস্কে আরো একবার বিতর্কে উমর। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে উমরের কথোপকথন হতো।এই নিয়ে গত ১ অগস্ট উমরকে জেরা করে দিল্লি পুলিশ। প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসায় তাঁর সামনে কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানান সিএএ বিরোধী আন্দোলনকারীরা। শাহিনবাগে উস্কানিমূলক মন্তব্য থেকে মার্কিন প্রেসিডেন্টের সামনে প্রতিবাদে ইন্ধন দেওয়া একাধিক ঘটনায় অভিযুক্ত উমর। প্রথম থেকেই তার একাধিক কার্যকলাপ নিয়ে সন্দেহ থাকার কারণেই তাকে জেরা করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…