নিউজ

ফের রেকর্ড ভারতে, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ৯২ হাজারের বেশি

ভারতঃ  গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২,০৭১ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮ লক্ষ ৪৬ হাজার ৪২৭ জন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যায় ৩ নম্বরে রয়েছে ভারত। ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। কারণ প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার।

আগের সপ্তাহের প্রথমেই ব্রাজিলকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে আসে ভারত। আমেরিকা ও ব্রাজিলের থেকে বর্তমানে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ তবে সেই তুলনায় প্রথম স্থানে আছে আমেরিকা। ভারতে মুম্বাই, গুজরাট এবং তামিলনাড়ু এই তিন রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে দেশের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৮৬ হাজার ৫৯৮ জন। ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের ছড়াচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১১৩৬ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯,৭২২। এই পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৩৭ লক্ষ ৮০ হাজার ১০৭ জন।  বিগত এক দিনে ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৭৮ হাজার ৫০০। সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ কোটি ৭২ লক্ষ ৩৯ হাজার ৪২৮।

মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৬০ হাজার ৩০৮ আর মৃত্যু হয়েছে ২৯,৫৩১ জনের৷ দ্বিতীয় স্থানে অন্ধ্র প্রদেশ, এ রাজ্যে আক্রান্ত ৫ লক্ষ ৬৭ হাজার ১২৩ জন। মৃত্যু হয়েছে ৪,৯১২ জনের। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২ হাজার ৭৫৯ আর মৃত্যু হয়েছে ৮,৩৮১ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ১৮ হাজার ৩০৪ জন, মৃত্যু হয়েছে ৪,৭৪৪ জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৭০৮, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৪৫।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026