বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে। সর্বমোট ১১০০০ কোটি টাকা অ্যাকাউন্টে জমা হবে। আজ কর্নাটকে তুকমুরে প্রধানমন্ত্রী জনসভার আয়োজন করেছেন, সেখানে যেসব কৃষকরা ২০০০ টাকার তিনটি কিস্তিতে সাহায্য পাওয়ার যোগ্য তাদের হাতে এই অর্থ তুলে দেবেন প্রধানমন্ত্রী। ৮ কোটি কৃষক এই অর্থ পাবেন।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা গত ববছর ২৪ ফেব্রুয়ারি চালু হয়েছিল। ২ হেক্টরের কম জমির কৃষকদেরকে এই যোজনার আওতাভুক্ত করা হয়েছে। কৃষকরা এই যোজনার মাধ্যমে ২০০০ টাকার তিনটি কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক সাহায্য পাবে।
আরও পড়ুন : বছরের শুরুতেই চালু হল ‘এক দেশ এক রেশন কার্ড’
প্রধানমন্ত্রী কিষাণ যোজনা জন্য যেসব রাজ্য কৃষকদের তালিকা কেন্দ্র কে পাঠিয়েছে তারা এই অর্থসাহায্য পাচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের কোন তালিকা কেন্দ্রের কাছে পাঠায়নি। তাই পশ্চিমবঙ্গের প্রায় ৭০ লক্ষ কৃষক এই অর্থ সাহায্য থেকে বঞ্চিত হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…