দৃষ্টিহীনদের টাকার নোট শনাক্তকরণে সাহায্য করতে বুধবার ‘মোবাইল এডেড নোট আইডেন্টিফায়ার’ সংক্ষেপে ‘মানি’ নামের মোবাইল অ্যাপ চালু করলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শশীকান্ত দাস। এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ বিনা মূল্যে অ্যান্ড্রয়েড প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপ্লিকেশন থেকে নোটটি আসল নাকি জাল তা বোঝা যাবে না বলেই জানা গেছে।
‘ভারতীয় ব্যাংক নোট বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত হয়ে থাকে। দৃষ্টিহীন বা বর্ণান্ধ মানুষও যাতে সহজে নোটগুলো চিনতে পারে তার জন্য নোটের রঙ ও আকার আলাদা আলাদা করা হয়েছে।’ এমনটাই জানা গেছে রিজার্ভ ব্যাংক সূত্রে। এই অ্যাপ্লিকেশনটি ভারতীয় মুদ্রার মহাত্মা গান্ধী সিরিজ ও নতুন মহাত্মা গান্ধী সিরিজের নোটগুলোকে পৃথক করবে। ভাঁজ করা নোটও চিহ্নিত করতে পারবে এই অ্যাপ।
আরও পড়ুন : বছরের শুরুতেই চালু হল ‘এক দেশ এক রেশন কার্ড’
নোট চিহ্নিত করার পর এই অ্যাপটি হিন্দি ও ইংরেজিতে অডিও নোটিফিকেশন দেবে। যার থেকে বর্ণান্ধ ও দৃষ্টিহীন ব্যক্তিরাও সহজেই নোটটি শনাক্ত করতে পারবেন। ‘মোবাইলে ইন্সটল করার পর অ্যাপটি চালাতে আর কোন ইন্টারনেটের প্রয়োজন হবে না। ভয়েস কন্ট্রোলের সাহায্যেও এই অ্যাপটি চালানো যাবে।’ এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের এক আধিকারিক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…