১২ টি রাজ্যে পয়লা জানুয়ারি থেকে শুরু হল এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা। যেসব রাজ্যে এই ব্যবস্থাটি শুরু হয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, গোয়া, ঝাড়খন্ড, ত্রিপুরা। অভিন্ন রেশন ব্যবস্থা চালু হওয়ার ফলে যেকোনো রেশন দোকান থেকে জিনিস নিতে পারবেন গ্রাহকরা, এমনটা জানিয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক।
তাদের দাবি সাড়ে তিন কোটি মানুষ উপকৃত হবে এই ব্যবস্থায়। মোদি সরকার বলেছেন যে সমস্ত দিনমজুর ভিন্ন রাজ্যে কাজের সন্ধানে যান তারা নতুন ব্যবস্থার ফলে সরকারি ভর্তুকির খাদ্য দ্রব্য কিনতে পারবেন রেশন থেকে, এর ফলে তারা ভীষণভাবেই উপকৃত হবেন।
আরও পড়ুন : ‘সাধারণ মানুষের জন্য নববর্ষের উপহার রেল ভাড়া ও গ্যাসের দাম বৃদ্ধি’, কেন্দ্রকে আক্রমণ কংগ্রেসের
তবে রাজ্য সরকারকে চিঠি দিয়ে ২০২০ পয়লা জুন থেকে অভিন্ন রেশন কার্ড সব রাজ্যে চালু করার কথা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে জানালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করেছেন। সিএএ এনআরসির মতই অভিন্ন রেশন ব্যবস্থার ওপর আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অপরদিকে তৃণমূল সাংসদ, রেশন ডিলাররাও এর প্রতিবাদ করে বলেছেন বাংলার মানুষ এতে উপকৃত হবেন না বরং এর ফলে তারা আরও সমস্যায় পড়বেন।রেশন ব্যবস্থা তুলে দেওয়ার জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। রাজ্যে বর্তমানে পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে। অভিন্ন রেশন কার্ড চালু হলে গ্রাহকরা সমস্যায় পড়বে। আবার ভিন্ন রাজ্যের নাগরিক যারা বাংলায় বসবাস করছে তারা অভিন্ন রেশন কার্ডে খাদ্যদ্রব্য নিলে রাজ্যের আর্থিক চাপ বৃদ্ধি পাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…