সাক্ষাৎকার

নেতা নেতার মতন কথা বলে আর কর্মীদের বলে তোরা যা পারিস বল : রেজ্জাক মোল্লা

একদিকে দিল্লি সংঘর্ষ নিয়ে রাজনৈতিক মহলে তরজা চরমতর পর্যায়ে। এরইমধ্যে রাজনৈতিক ধারাপাতে নতুন সংযোজন অমিত শাহের কলকাতায় সভা। যদিও তার আগে তিনি উড়িষ্যাতে একটি সভা করেছেন আর তারপরে তার বাংলা সফর। পয়লা মার্চ কলকাতায় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা ছিল তুঙ্গে। এদিনের সভা থেকে তিনি কি বক্তৃতা দেন সেদিকেও নজর ছিল রাজনৈতিক মহলের। অমিত শাহ এদিন শহীদ মিনারে সভা থেকে সি এ এ নিয়ে ভাষণ এর পাশাপাশি রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন। এদিনের সভা থেকে তিনি রাজ্য বিজেপির জন্য নব্য হাতিয়ার রূপে তুলে দেন নতুন স্লোগান – ‘ আর নয় অন্যায়’।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবার্তা প্রতিনিধি প্রীতম দাস যোগাযোগ করেছিল মাননীয় নেতা রেজ্জাক মোল্লা সঙ্গে। তিনি তার ব্যক্তিগত মতামত আমাদের ভারতবার্তাকে জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহীদ মিনারের মঞ্চ থেকে স্লোগান তুলেছেন ‘আর নয় অন্যায়’ আবার অন্যদিকে তারই সব আগামী একটি রালিতে বিতর্কিত ‘গোলি মারো’ শ্লোগান শোনা গেল। এইযে পরস্পর বিপরীতমুখী দুটি শ্লোগান একই দিনে শোনা গেল এটা কোন ভাবে বিভ্রান্তিমূলক বলে মনে করেন কি ?

রেজ্জাক মোল্লা : ওদের দলের নেতা ও কর্মীদের ভেতরে কি সমন্বয় আছে আমি জানিনা। নেতা তো নেতার মতন বলে , ভেবেচিন্তে বলে আর কর্মীদের বলে দেয় তোরা যা পারিস বল ! এই চলছে নীতি ওদের। তা নাহলে পশ্চিমবঙ্গে দাড়িয়ে ‘গোলি মারো ‘ এটা বলতে পারে ?

এদিনের সভা মঞ্চ থেকে তিনি বলেছেন সি এ এ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, ভয় দেখাচ্ছে তৃণমূল কি বলবেন আপনি এই মন্তব্য নিয়ে ?

রেজ্জাক মোল্লা : যদি আইন পাস পাস হয়ে থাকে কোন জায়গায় , কেড়ে নেবার ব্যাপার নেই ভয় দেখাচ্ছে ওরা তো সেটা নিজেরা পরিষ্কার করে বললেই তো পারে। এটার জন্য আবার স্বরাষ্ট্রমন্ত্রীর কি দরকার ?

অমিত শাহ এদিনের সভা থেকে আরো একটি মন্তব্য করেছেন বাংলায় যারা সিন্ডিকেট চালায় তাদেরকে বেঁচে বেঁচে জেলে পাঠানো হবে। কী বলতে চাইবেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ?

রেজ্জাক মোল্লা : সিন্ডিকেট যারা চালায় তারা কাদের লোক আমি জানিনা। সিন্ডিকেট কেউ চালালে তার জন্য আইন আছে , আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

অমিত শাহ সভা থেকে বাংলা জনগণের উদ্দেশ্যে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেছেন- আমাদেরকে পাঁচ বছর সময় দিন আমরা সোনার বাংলা গড়ে দেব। কি বলতে চাইবেন এই মন্তব্যটি কে নিয়ে ?

রেজ্জাক মোল্লা : সোনার বাংলা তো পরে হবে। পাঁচ বছরে দেশের জিডিপি থেকে আর্থিক অবস্থা যে জায়গায় পৌঁছাচ্ছে , বেকারত্ব ও এছাড়া যা যা দরকার রুটি কাপড়া মাকান এইসব ব্যাপারে যা হচ্ছে তাতে পশ্চিমবাংলায় হঠাৎ করে সোনার বাংলা হবে কি করে ? পশ্চিমবাংলা টা তো ভারতবর্ষের বাইরে নয় ? এইসব কথাবার্তা বললে তো কিছু বলার নেই , বড় বড় নেতা এরা।

[ সাক্ষাৎকার গ্রহণ : প্রীতম দাস]

BharatBarta Desk

Published by
BharatBarta Desk
Tags: interview

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026