নিউজ

আগামী ৭ মার্চ ঘোষণা হতে পারে পুরসভা নির্বাচনের দিনক্ষণ

আগামী ৭ মার্চ কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রের খবর, সব ঠিক থাকলে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট হবে ১৫ এপ্রিল, বুধবার। অর্থাৎ ২ বৈশাখ। তবে অন্য একটি সূত্রের দাবী, ভোট হতে পারে ১৯ এপ্রিল। তবে আরও একটি সূত্রে জানা গিয়েছে, এক্ষুণি বাকি পুরসভাগুলিতে নির্বাচন হবে না। রমজান মাস শেষ হওয়ার পর অর্থাৎ জুন মাসে হতে পারে।

তবে বিরোধীরা কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হলেও তার ফলাফল যাতে ঘোষণা করা না হয় এবং সমস্ত পুরসভার ভোট গণনা যাতে একই সঙ্গে হয় সেই দাবি তুলতে পারেন। যেই দাবিটি সঙ্গত মনে হতে পারে আদালতেরও। তাই কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে জিতে তারপর বাকি পুরসভায় ভোট করানোর সুযোগ থাকছে না।

আরও পড়ুন : উত্তাল লোকসভা, ৭ কংগ্রেস সাংসদকে বরখাস্ত করলো স্পিকার

সেই কারণেই, বাকি পুরসভায় ভোট হবে রমজান মাসের পর। তারফলে কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার পর সেখানে ফলাফল ঘোষণায় বাধা থাকবে না। তার পর সেই সাফল্য নিয়ে গোটা রাজ্যে একটা আবহ তৈরি করে বাকি পুরসভায় ভোট করানো যেতে পারে।

তবে বিরোধীরা বলছে অন্য কথা। তাদের মতে তৃনমুল জেলার পুরসভার ভোটগুলি আগে করাতে ভয় পাচ্ছে। কারন গত লোকসভা ভোটেই অনেক আসন হারিয়েছে তারা এবং সেই আসন দখল করেছে বিজেপি। সেই কারনে তারা বারংবার মত পাল্টাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026