নিউজ

রাহুল ও সনিয়া গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত, কটাক্ষ বিজেপির

কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর শরীরে করোনা ভাইরাস আছে বলে সন্ধেহ করছেন বিজেপির সাংসদরা। তাদের বক্তব্য তারা সদ্য ইতালি থেকে ফিরেছেন। তাদের শরীর থেকে ভাইরাস ছড়াতে পারে এমনই কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেস সাংসদরা। এই কথা শুনে কংগ্রেস সাংসদরা হইচই করতে শুরু করেন। আর তার জেরেই স্পিকার বাধ্য হন লোকসভা ছেড়ে বেরিয়ে আসতে এবং কংগ্রেসের ৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।

স্পিকার বার বার থামতে বললেও তারা শোনেনি। কংগ্রেসের সাংসদদের দাবী নির্দল সাংসদ হনুমান বেনিওয়ালকে ক্ষমা চাইতে হবে। কারণ প্রথমে তিনিই এই বিষয়টি তুলেছিলেন। ক্ষমা না চাইলে তাকে বহিস্কার করতে হবে এমনটাও তারা দাবী করেন।

আরও পড়ুন : উত্তাল লোকসভা, ৭ কংগ্রেস সাংসদকে বরখাস্ত করলো স্পিকার

বিজেপির এমপি রমেশ বিধুরি বলেন যে যারা ইতালি থেকে আসছেন তাদের শরীরে করোনাভাইরাস মিলেছে। এরসাথে তিনি রাহুলকে উদ্দেশ্য করে বলেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৬ দিন আগেই ইতালি থেকে ফিরেছেন। তার শরীরে ভাইরাস আছে কিনা পরীক্ষা করে দেখার কথা ও বলেন। পরে সাংবাদিকদের তিনি বলেন যে যারা রাহুল গান্ধীর পাশে বসে ছিলেন, তাদেরকেও পরীক্ষা করানো উচিত।

রাহুল গান্ধী আবার টুইটে বলেন যে স্বাস্থ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আছে, সেটাকে মনে হচ্ছে টাইটানিকের ক্যাপ্টেন যাত্রীদের বলছেন যে প্যানিক হবেন না। এই জাহাজ ভাঙবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026