নিউজ

পেঁয়াজের গায়ের কালো আস্তরণ কি ব্ল্যাক ফাঙ্গাস? কি বলছেন বিশেষজ্ঞরা

করোনা সংক্রমনের পাশাপাশি দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস রোগ। একদিকে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশ গগনচুম্বী রূপ নিচ্ছে। পাশাপাশি তার দোসর হিসেবে আস্ফালন বাড়াচ্ছে কৃষ্ণ ছত্রাকের থাবা। কিছুদিন আগেই কেন্দ্র সরকার এই রোগকে মহামারীর নাম দিয়েছে। এই রোগের প্রভাব দেখা যাচ্ছে বাংলাতেও। একের পর এক জেলায় এই ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। ইতিমধ্যেই এই রোগে রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ব্যাপক ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হয়েছে ফ্রিজের খাবার থেকে নাকি ছড়াতে পারে এই রোগ। কিন্তু তা কি আদেও সত্যি?

গোটা দেশজুড়ে ব্ল্যাক ফাঙ্গাস তার প্রভাব বিস্তার করার সাথে সাথে আসতে আসতে বাংলার বুকে থাবা চওড়া করছে এই ছত্রাকের সংক্রমণ। এর মাঝেই ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুস্থ থাকার একাধিক উপায়। বিভিন্ন জায়গায় দাবি করা হয়েছে বাড়িতেই নাকি রয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। অনেক সময় পেঁয়াজ কিনলে তার গায়ে কালো আস্তরণ দেখা যায়। এগুলি নাকি আসলে ব্ল্যাক ফাঙ্গাস। এছাড়া ফ্রিজের মধ্যে থাকা রবারের গায়ে কালো দাগ ব্ল্যাক ফাঙ্গাস। চারদিকে ছড়িয়ে রয়েছে মিউকরমাইকোসিস। তবে এই ফেসবুক পোস্ট কি আদেও বিশ্বাসযোগ্য?

এই প্রসঙ্গে আমেরিকার কৃষি দপ্তরে জানানো হয়েছে, পেঁয়াজের গায়ে যে কালো আস্তরণ থাকে তা আসলে মাটিতে থাকা একটি সাধারন ফাঙ্গাস। এটি সহজে কোনো সংক্রমণ ছড়ায় না। পেঁয়াজের গায়ে এমন কালো আস্তরণ থাকলে অবশ্যই তা ভালোভাবে ধুয়ে নিতে হবে। কিন্তু এটা ভাবার কোন কারণ নেই যে ওই কালো আস্তরণ হল ব্ল্যাক ফাঙ্গাস।

তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে কি আসলে মিউকরমাইকোসিস? আসলে এই ব্ল্যাক ফাঙ্গাস একটি ছত্রাক যা বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু এটি যেকোন সাধারণ মানুষকে আক্রান্ত করে না। যাদের শরীরে অনাক্রমতা কম বা দীর্ঘদিন ধরে স্টেরয়েড সেবন করছেন তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এককথায় অনাক্রম্যতা কম থাকলেই এই রোগ হয়। তাই বর্তমানে করোনা আক্রান্তদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026