রাজ্য

Weather: তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এইসব জেলায়

অবশেষে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করল গভীর নিম্নচাপ। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ এবং আগামী ২৩ শে জুলাই নাকাতা সম্পূর্ণ নিম্নচাপে পরিণত হবে। বুধ-বৃহস্পতি এবং শুক্রবার এই কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খন্ডে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টির পরিমাণ পৃথিবী আর পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। এই কারণে আদ্রতা এবং সেই জন্যই তো অস্বস্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

গতকাল পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। সম্ভাবনা রয়েছে মঙ্গলবার একইরকমভাবে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। কলকাতা এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বলে খবর। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

বর্তমানে পশ্চিমবঙ্গের উপরে মৌসুমী অক্ষরেখা অত্যন্ত সক্রিয় রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিকিম ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার ভ্রূকুটি। দক্ষিণবঙ্গেও কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026