বহু প্রতীক্ষার পরে অবশেষে প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে অন্য বছরের মতো এই বছরের রেজাল্ট কিছুটা আলাদা। এই বছরে তৈরি করা হয়নি কোনো রকম মেধা তালিকা। করোনাভাইরাস পরিস্থিতি এবারে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তাই বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে নম্বর প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। অন্যান্য বছর যেখানে পাশের হার থাকে ৮৬.৩৪ শতাংশ এর কাছাকাছি, সেখানেই এই বছর পাসের হার একেবারে ১০০ শতাংশ।
এবারে মাধ্যমিকে পরীক্ষা দিয়েছেন ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন। এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৪ লক্ষ ৬৫হাজার ৮৫০জন। মহিলা পরীক্ষার্থীর ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন। মাধ্যমিকের সর্বোচ্চ ৭০০ নম্বরের মধ্যে সর্বাধিক নম্বর উঠেছে ৬৯৭। জানা গিয়েছে এই নম্বর পেয়েছেন ৭৯ জন।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আজকেই পর্ষদ এর তরফ থেকে প্রত্যেকটি স্কুলকে মার্কশিট বিতরণ শুরু হয়ে যাবে। ৪৯ টি ক্যাম্প অফিস তৈরি করে স্কুলগুলিতে মার্কশিট এবং এডমিট কার্ড প্রদান করা হবে। অন্যদিকে এখন থেকেই বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই মাধ্যমিকের ফলাফল। এই ওয়েবসাইট গুলি হল –
www.wbbse.wb.gov.in
wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
www.results.shiksha
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…