ফেসবুক কোম্পানির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়ে দিলেন যে তার কোম্পানির নতুন নাম হল মেটা প্লাটফর্ম। বৃহস্পতিবার রাতের দিকে ফেসবুকের তরফে এই ঘোষণা করা হয়েছে, নয়া সংস্থার নাম হচ্ছে ‘মেটা’। যদিও এর ব্যবহার করা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের নাম অপরিবর্তিত থাকবে। উন্মোচিত নতুন লোগো অনেকটা গণিতের ইনফিনিটি চিহ্নের মতো যার রং হবে নীল।
শুক্রবার (ইংরেজি মতে এবং ভারতীয় সময় অনুযায়ী) একাধিক টুইটবার্তায় ফেসবুকের তরফে এদিন বলা হয়, ‘ফেসুবকের সংস্থার নতুন নাম মেটার ঘোষণা করা হচ্ছে। মেটাভার্স তৈরি করতে সাহায্য করছে মেটা। যে মেটাভার্স হল এমন একটি জায়গা, যেখানে আমরা থ্রিডি মাধ্যমে খেলব এবং যোগাযোগ স্থাপন কবর। সামাজিক যোগসূত্রের নয়া অধ্যায়ে স্বাগত।’ সঙ্গে বলা হয়, ‘তারা যে অ্যাপগুলি তৈরি করি – ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়্যাটসঅ্যাপ, সেগুলির নাম একই থাকবে।’
যেমন নতুন নামের সাথে আসছে একাধিক নতুন ফিচার। আর সকল উপভোক্তাদের নিজস্বতা রক্ষা করার জন্য থাকছে একাধিক নতুন প্রাইভেসি প্রযুক্তি, তথ্য প্রকাশ কিংবা গোপন করার একাধিক নতুন প্রযুক্তি এবং প্যারেন্টাল কন্ট্রোল প্রযুক্তি।তাছাড়াও উপভোক্তারা নিজেদের ডিজিটাল কার্টুন তৈরি করে নেট দুনিয়ায় একাধিক জায়গায় ভ্রমণ করতে পারবেন।
প্রসঙ্গত, আজ মেটাভার্স তৈরির কথা বলেছে ফেসবুক, সেই শব্দ প্রথম ব্যবহার করা হয়েছিল তিন দশক আগে একটি কাল্পনিক উপন্যাসে। ফের সেই ধারণা আমেরিকার সিলিকন ভ্যালিতে নতুন করে উন্মাদনা করেছে। যে মেটাভার্স বলতে এমনই একটা ভার্চুয়াল পরিবেশ, যা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে মানুষ ব্যবহার করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…