বিনোদন

Katrina-Vicky: রাজস্থানের বারওয়ারা ফোর্টে বসবে ভিকি-ক্যাটের রাজকীয় বিয়ের আসর! প্রকাশ্যে এল তারিখও

বছর শেষে বলিউডের ফের এক তারকা জুটি বসতে চলেছে বিয়ের পিঁড়িতে। গত দু’ মাস ধরেই বলিউডের আকাশে বাতাসে এখন এই একটাঅ খবদ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছেন, অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের কথাই বলছি। তারিখ, সময়, বিয়ের জায়গা সব ফিক্সড! এখন শুধু সাত পাকে ঘোরার অপেক্ষা এই দুই লাভ বার্ডসের! জানা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। এবার সামনে এল বিয়ের তারিখ ও বিয়ের জায়গা।

না এবারেও দুজনে নিজেদের বিয়ের কথা কিছুই বলেননি। তবে ক্যাটের ঘনিষ্ঠ সূত্র বলছে, এই বছরের ডিসেম্বরের ৭-৯ বসবে এই হাইপ্রোফাইল তারকা জুটির বিয়ের অনুষ্ঠান। প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস-র মতো ভিকি আর ক্যাটও রনথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে মাত্র ৩০ মিনিট দূরে ফোর্ট বারওয়ারা-তে বেছে নিয়েছেন নিজেদের বিয়ের সমস্ত অনুষ্ঠান। এই কাপলের বিয়ে কোনো উৎসব নয় তা বলা যেতেই পারে। জানা যাচ্ছে নিজের জীবনের স্পেশ্যাল দিনে ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ডিজাইন করা পোশাকে সাজসজ্জা করবেন। ইতিমধ্যে তা বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ক্যাটরিনা বেছে নিয়েছেন ‘র সিল্ক’।

বলিপাড়ার গুঞ্জন ছিল, চার বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাঁরা, যদিও নিজেফের সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত মন্তব্যও করেননি ক্যাটরিনা-ভিকি। বহু অনুষ্ঠানে একসাথে তাঁদের দেখা গিয়েছে। এমনকি দুজনে একসঙ্গে ছুটি কাটাতেও বাইরে গিয়েছেন। ছবিও দিয়েছেন একই সময়ে সোশ্যাল মিডিয়ায়। তবে দুজনের সিঙ্গল ছবি দেখেছি আমরা। জুটিতে দুজনকে ছবি দিতে দেখা যায়নি তাঁদের।

কয়েকদিন আগে খবর ছিল,দুজনে নাকি চুপি চুপি আংটি বদলও করেছেন। মাঝে মধ্যেই ভিকিকে গভীর রাতে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে বেরতে দেখা গিয়েছিল। এ সবের মাঝে তাঁদের বাগদানের খবর যে পুরোপুরি রটনা তা তাদেরপি আর টিম জানিয়েছিলেন। কয়েকদিন আগে ভিকিকে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিয়ের আগে পর্যন্ত তিনি সিঙ্গেল’! কিন্তু শেষ পর্যন্ত সত্যি চাপা থাকল না বেশি দিন। তাঁরা যে বিয়ে করছেন এবং তা চলতি বছরেই সে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এখন দুজনের দুই বাড়িতেই নাকি বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026