বৃহস্পতিবার সন্ধ্যাতে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আর এই খবর শুনতেই রীতিমতো দুশ্চিন্তায় থালাইভাপ্রেমীরা। তবে ঠিক কি কারণে হাসপাতালে ভর্তি হলেন এই জনপ্রিয় প্রবীণ অভিনেতা। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁফ রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই প্রবীণ অভিনেতা কে।
রজনীকান্তের স্ত্রী লতা এক সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন, কোন শারিরীক অসুস্থতার জন্য নয় বরং শরীরকে সুস্থ রাখতে প্রত্যেকের রুটিন চেকআপের প্রয়োজন হয়। আর তার জন্যই এক দিন হাসপাতালে থাকতে হবে রজনীকান্তকে। আর তার জন্যই এই ভর্তি। আর এই খবর শুনে থালাইভা অনুরাগীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। অনুরাগীদের এই দুশ্চিন্তার কারণ হল ২০২০ সাল থেকে একাধিক প্রিয় অভিনেতা অভিনেত্রীদের হারিয়েছেন দর্শকেরা, কিছুদিন আগে দীলিপ কুমার ও প্রয়াত হন। তাই রজনীকান্তর হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় পড়ে যান তাঁর অনুরাগীরা।
২৫ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল ৬৭ তম জাতীয় পুরস্কার অনুষ্ঠান। এইদিন দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছিল রজনীকান্তকে। এমন সম্মানে সম্মানিত হওয়ার পর অত্যন্ত আবেগ প্রবন হয়ে পড়েছিলেন এই প্রবীণ অভিনেতা। এই আনন্দের দিনে তাঁর সঙ্গে ছিলেন তার প্রিয়জনেরাও। এরপর সেই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন থালাইভা। এরপর বৃহস্পতিবার সপরিবারে অন্নাথে ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অভিনেতা। আগামী ৪ঠা নভেম্বর মুক্তি পাবে রজনীকা্ন্ত ও নয়নতারা অভিনীত এই ছবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…