Categories: দেশনিউজ

Fact Check: নতুন বছর থেকে ফের চালু হবে ১০০০ টাকার নোট? জানুন খবরের আসল স্যততা

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। তবে এই সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের কুফল পাচ্ছে বর্তমান প্রজন্ম। পোস্ট ভাইরাল করার জন্য কিছু অসাধু মানুষ এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় বিভিন্ন বিভ্রান্তিকর খবর যা যাচাই না করেই সাধারণ মানুষ সেই নিয়ে হইচই শুরু করে দেয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই একটি ঘটনার খবর সামনে আসছে যা রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্টারনেট দুনিয়াতে। আসলে ভারতের মোদি সরকার কয়েক বছর আগে ডিমনিটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে গিয়েছিল যেখানে পুরনো ৫০০, ১০০০ টাকার নোট রাতারাতি সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছিল। তবে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ভাইরাল হচ্ছে যে ভারত সরকার নতুন বছর অর্থাৎ ২০২৩ এর শুরু থেকেই আবার বাজারে আনছে ১০০০ টাকার নোট। এই দাবিটি কি সত্য? না একদমই নয়। সরকারের পক্ষ থেকে কোনো ১০০০ বা ২০০০ টাকার নোট ছাপানো হচ্ছে না।

এই প্রসঙ্গে পিআইবি ফ্যাক্ট চেক গত শুক্রবার ১৬ ডিসেম্বর এক টুইট করে বলেছে, “সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও দাবি করছে যে ১ জানুয়ারি থেকে ১০০০ টাকার নোট আসবে এবং ২০০০ টাকার নোট ব্যাঙ্কে ফিরে আসবে। এই দাবি জাল। অনুগ্রহ করে এই ধরনের বিভ্রান্তিকর বার্তা ফরোয়ার্ড করবেন না”। সেইসাথে এও জানানো হয়েছে যে একই সাথে কেন্দ্রীয় সরকার কোনদিন ২০০০ টাকা বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করেনি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026