বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে প্রায় প্রত্যেক মানুষ চেষ্টা করেন সামান্য অতিরিক্ত উপার্জনের জন্য। পরিবারের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করতে হয় বাড়ির কর্তাকে। তবে আপনি যদি বিকল্প উপার্জনের পথ খুঁজছেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। আজ আপনাদের এমন একটি নিরাপদ বিনিয়োগের পরিকল্পনা জানাবো যাতে ঝুঁকি অনেকটাই কম এবং লাভ অনেক বেশি। আপনি যদি ঝুঁকি ছাড়া বিনিয়োগ করতে চান তাহলে আপনার কাছে বেস্ট অপশন এলআইসির নতুন স্কিম। স্কিম সম্বন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি আপনাকে সর্বদা সঞ্চয় এবং সুরক্ষার গ্যারান্টি দিয়ে থাকে। এটি IRDA বা ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করে যার পরিকল্পনাই শুধুমাত্র প্রগতির দিকে নজর রাখে। এই প্ল্যানটি অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি এই প্ল্যান এনেছিল এলআইসি কর্তৃপক্ষ। এই প্ল্যানটির নাম জীবন প্রগতি প্ল্যান। এতে আপনাকে নিয়মিত প্রিমিয়াম দিতে হবে। তবে এই পলিসিতে পেয়ে যাবেন লাইফ কভার যা প্রতি ৫ বছরে বৃদ্ধি পায়। তবে বৃদ্ধির পরিমাণ নির্ভর করবে আপনার পলিসি কত দিন সক্রিয় ছিল।
পলিসি গ্রহণের তারিখ থেকে ৫ বছরের জন্য পলিসি ধারকের মৃত্যুর ১০০ শতাংশ বেসিক সাম অ্যাসুয়ড প্রদান করা হয়। পলিসি গ্রহণের ৬ বছর থেকে ১০ বছরের মধ্যে মৃত্যু হলে ১২৫ শতাংশ, ১৫ বছরের মধ্যে মৃত্যু হলে ১৫০ শতাংশ এবং ১৬-২০ বছরের মধ্যে মৃত্যু হলে ২০০ শতাংশ দেওয়া হবে। এছাড়া হইতে পাওয়া যাবে এক্সিডেন্ট বেনিফিট। জীবন প্রগতি প্ল্যানের মেয়াদ পূর্তি হলে ২৮ লাখ টাকা পাওয়া যাবে। আপনাকে এতে ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে এবং প্রতিমাসে ৬ হাজার টাকা বা প্রতিদিন ২০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। এতে বিনিয়োগের সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…