Categories: দেশনিউজ

Fact Check: ভারতের করোনার চতুর্থ ঢেউ মোকাবিলায় লকডাউন হবে ৭ দিনের, জানুন আসল সত্য

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। তবে এই সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের কুফল পাচ্ছে বর্তমান প্রজন্ম। পোস্ট ভাইরাল করার জন্য কিছু অসাধু মানুষ এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয় বিভিন্ন বিভ্রান্তিকর খবর যা যাচাই না করেই সাধারণ মানুষ সেই নিয়ে হইচই শুরু করে দেয়।

নতুন বছর শুরুর আগে চীনে করোনার অবাধ সংক্রমণ যে গোটা বিশ্বকে চিন্তিত করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে কেন্দ্র সরকার যথেষ্ট সচেতন এবং এখন থেকেই বিভিন্ন কোভিড বিধি নিষেধ আরোপ করা হয়েছে। প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন যে এবার কি তাহলে চতুর্থ ঢেউয়ের মোকাবিলা করতে চলেছে ভারত? আর এই প্রশ্নের মাঝেই কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে একটি খবর ব্যাপক ভাইরাল হচ্ছে যে ভারত সরকার সাত দিনের জন্য ভারত বন্ধ অর্থাৎ কমপ্লিট লকডাউন করে চতুর্থ ঢেউ মোকাবিলা করবে। এমনকি ইউটিউব এর একটি চ্যানেলে সেই খবরের একটি স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ মিটিংয়ে একথা বলেছেন।

তবে ইউটিউবের ওই নিউজ চ্যানেলের খবর কি সত্যি? এই প্রশ্নের উত্তর দিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক। তারা জানিয়েছে যে দেশজুড়ে সাত দিনের লকডাউনের খবর সম্পূর্ণ মিথ্যা। ওই ইউটিউব চ্যানেলে নকল স্ক্রিনশট দেখিয়ে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করা হয়েছে। এই দাবিগুলি জাল। কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনও ঘোষণা করা হয়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026