অবনীত কৌর হিন্দি টেলিভিশন জগতের একটি পরিচিত মুখ। মাত্র ২০ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। অনেক ছোট বয়সেই অভিনয় জগতের সাথে পরিচয় ঘটেছে তার। ২০১০ সালে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন অভিনেত্রী। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ দিয়েই শুরু করেছিলেন তিনি। তবে মাঝপথে সেই রিয়্যালিটি শো থেকে বাদ পড়ে যান অবনীত। তবে তারপরেই এই অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
বর্তমানের তরুণ সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন তিনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩২.৬ মিলিয়ন ছাড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায়ই অংশ নিতে দেখা যায় তাকে। থেকে থেকেই দুবাইতে পাড়ি দেন তিনি। এই মুহূর্তেও সেখানেই রয়েছেন এই তরুণ অভিনেত্রী। সেই ঝলকের সূত্র ধরেই আপাতত নেটজনতার একাংশের মাঝে চর্চিত অবনীত।
আবু ধাবিতে বোল্ড অবনীত। কালো বেলবটমস্ ও ওভার সাইজ কোটে অভিনেত্রীর সাদা-কালো প্রিন্টের অন্তর্বাস ছিল উন্মুক্ত। খোলা চুলে মাথায় ছিল কালো ক্যাপ। সাথে পরেছিলেন রোদচশমাও। কানে ছিমছাম দুলের পাশাপাশি গলায় পরেছিলেন মেটালের চোকারও। কোটের বোতাম খুলেই পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। যেখানে তার হাবে-ভাবে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। নিজের এই সাম্প্রতিক বোল্ড লুকের একাধিক ঝলক অবশ্য অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে শেয়ার করে নিয়েছিলেন। নিঃসন্দেহে বলা চলে, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক নজর কেড়েছে সকলের। মুগ্ধ করেছে তার একাধিক অনুরাগীদেরও। পাশাপাশি উষ্ণতাও ছড়িয়েছেন গোটা নেটমহলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…