ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI JOB: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য চাকরির সুযোগ SBI-র, জানুন কিভাবে করবেন আবেদন

ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রাক্তন কর্মীদের জন্য রয়েছে আবারো একটি বড় সুখবর। সরকার আবারো তাদের জন্য নিয়ে এসেছে কাজ করার সুযোগ। তার পাশাপাশি তাদের দেওয়া হবে মোটা অংকের বেতন। আজকের দিনে দাঁড়িয়ে, অবসর গ্রহণের পর শুধুমাত্র পেনশনের টাকায় জীবন চালানো কিন্তু এতটা সহজ বিষয় নয়। অনেকেই এখনো কাজ করতে পারেন কিন্তু শুধুমাত্র বয়সের কারণে তাদেরকে চাকরি ছেড়ে দিতে হয়। তাই এবারে সেই সমস্ত কর্মীদের জন্যই বিনা পরীক্ষায় চাকরি পাওয়ার একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ভারতীয় স্টেট ব্যাংক দ্বারা অবসরপ্রাপ্ত স্টাফদের জন্য একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তিতে সেবানিবৃত্ত কর্মচারী এবং আধিকারিকদের জন্য আবারো কাজে ফেরার সুযোগ নিয়ে আসা হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্ট নির্ভর একটি কাজ হতে চলেছে। যারা এই কাজ করতে চাইছেন তাদেরকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আপনাদের জানিয়ে রাখি, ১৪৩৮ টি পদের জন্য এই চাকরির আবেদন চালু করা হয়েছে। সার্কেল বেসিসে আলাদা আলাদা আধিকারিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। Sbi এর মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগের শেষ তারিখ হতে চলেছে ১০ জানুয়ারি ২০২৩। যেহেতু তারা আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী ছিলেন তাই তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে না এই কাজের জন্য। তাদের যোগ্যতা যেরকম, সেই হিসেবে তাদেরকে ইন্টারভিউ এ ডাকা হবে এবং সেখান থেকেই হয়ে যাবে সিলেকশন।

কিভাবে করবেন আবেদন?

প্রথমে আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যারিয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে – sbi.co.in/web/careers

এরপর হোমপেজে এসে ‘engagement of retired bank officers/staff of SBI and e-ABs on contract basis’ লিংকে ক্লিক করতে হবে।

তারপর আপনাকে এপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে এবং ফর্ম পূরণ করে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে।

কনফরমেশনের জন্য আপনি হোমপেজে গিয়ে একবার নিজের ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026