নিউজ

মার্চ মাস থেকে ১০০ টাকার পুরনো নোট বাতিল! গুজব ওড়ালো আরবিআই

নয়াদিল্লি: চলতি বছরের মার্চ (March) মাসের পর থেকে নাকি বাতিল হয়ে যেতে পারে বাজার চলতি ৫ টাকা, ১০ টাকা আর ১০০ টাকার পুরনো নোট! বিগত কয়েকদিন ধরেই দেশের হাজার হাজার মানুষের উদ্বেগ বাড়াচ্ছে এই প্রশ্ন। তাহলে কি ফের একবার নোটবন্দির (Demonetisation) ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে গোটা দেশ! কতটা সত্যি এই খবর? এ বিষয়ে ঠিক কী বলছে কেন্দ্রীয় সরকার, কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক? এই প্রসঙ্গে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে, মার্চের পর থেকে ৫, ১০, ১০০ টাকার পুরনো নোট বাতিলের খবরটি সত্যি নয়। কারণ, এমন কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। মার্চের পরেও দেশের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমানভাবে গুরুত্ব থাকবে ৫, ১০, ১০০ টাকার পুরনো নোটের।

নোটবন্দির (Demonetisation) মতো কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের না থাকলেও ৫, ১০, ১০০ টাকার পুরনো নোট বাজার থেকে ধীরে ধীরে তুলে নেওয়া হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার বি মহেশ জানান, ইতিমধ্যেই ৫, ১০ ও ১০০ টাকার নতুন নোট বাজারে পর্যাপ্ত পরিমাণে চলে এসেছে। তাই পুরোনো নোটের সিরিজ ধীরে ধীরে তুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। সুতরাং, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

২০১৮ সালে ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এই সময় চালু করা হয় ২০০ টাকার নোটও। তখনই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল যে, দেশে নতুন নোট চালু হলেও, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমান ভাবে গুরুত্ব থাকবে পুরনো নোটের।

চার বছর আগে নোট বাতিলের (Demonetisation) ওই ঘটনার পর দেশের ডিজিটাল লেনদেনের গুরুত্ব বাড়াতে দেশের মানুষকে নানা ভাবে উৎসাহিত করেছে কেন্দ্র। অনেক মানুষ আগের চেয়ে বেশি ডিজিটাল লেনদেনের উপর নির্ভরশীল হয়েছেন। তবে দেশের জনসংখ্যার একটা বড় অংশ এখনও নগদ লেনদেন নির্ভর। তাই ফের নোট বাতিলের পথে হাঁটার পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026