রাজ্য

রেড রোডে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান, উপস্থিত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে এদিন রেড রোডে পালিত হয়ে গেল ৭২ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতি চলার কারণে এ বছর খুব একটা জাঁকজমকপূর্ণভাবে সমাবেশ করা যায়নি। কাটছাঁট করা হয়েছে অনেক অনুষ্ঠান। সামাজিক দূরত্ব মেরে কুচকাওয়াজ অনুষ্ঠান করলেন সেনা জওয়ানরা। তবে উল্লেখযোগ্যভাবে, এবারের রেড রোডের সমাবেশে সর্বসাধারণের প্রবেশ ছিল একেবারে নিষিদ্ধ।

পতাকা উত্তোলনের সময় এদিন দর্শকশূন্য অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যপাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গুটিকয়েক অতিথি। সৌজন্য বিনিময় পরে পতাকা উত্তোলন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। কলকাতা পুলিশের বেশ কয়েকটি বিভাগ প্রত্যেক বারের মতো এবারেও রেড রোডের কুচকাওয়াজে অংশ গ্রহণ করল।গুড সবার পুলিশের কুচকাওয়াজ অন্যতম নজরকাড়া বিষয়ের মধ্যে একটি ছিল।

এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ছবিতে সাজানো হয়েছিল ট্যাবল। এটা সহ ২১টি ট্যাবলো এদিন নামানো হয়েছিল রেড রোডে। এখানে রাজ্যের একাধিক প্রকল্পের কথা তুলে ধরা হয়েছিল। রাজ্য সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের ট্যাবল। টুইটে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখলেন, ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব – সংবিধানে উল্লেখিত এই আদর্শকে রক্ষা করার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। প্রজাতন্ত্র দিবসে সকল ভারতবাসীকে অভিনন্দন জানাই।

উল্লেখ্য, আজকের কুচকাওয়াজ রাজ্য সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু কে উৎসর্গ করেছে। প্রসঙ্গত, দিল্লির রাজপথে এদিন শোভা পেয়েছিল বাংলার সবুজ সাথী প্রকল্পের একটি ট্যাবল। পাশাপাশি মেয়েদের শিক্ষার প্রসারে পশ্চিমবঙ্গের ভূমিকা ধরা পড়েছিল দিল্লির প্যারেডে। তার সাথে ছিল রবীন্দ্র সংগীত – ‘আমরা নূতন যৌবনেরই দূত’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026