‘পুষ্পা: দ্যা রাইজ’ গতবছরের শেষ থেকেই একটা ঘোর লাগিয়েছে মানুষের মধ্যে। এখনো পুষ্পার রেস অব্যাহত। প্রথমদিন থেকেই এই ছবি রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল। টেক্কা দিয়েছিল বলিউডের পাশাপাশি হলিউডকেও। এই ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার পাশাপাশি নজর কেড়েছিলেন আইপিএস ভানওয়ার সিং অর্থাৎ ফাহাদ ফাসিল। এই ছবিতে তার লুক রীতিমতো শিহরণ জাগিয়েছিল মানুষের মধ্যে। ছবিতে তার অল্পসময়ের উপস্থিতি একটা দাগ ফেলে গিয়েছে। সম্প্রতি ফাহাদ ফাসিল থেকে আইপিএস ভানওয়ার সিং হয়ে ওঠার একটি মেকাপ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওটি পরিণীতিশিল সিং ডিসুজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ইনি একজন নামী মেকাপ আর্টিস্ট। বলিউড থেকে শুরু করে দক্ষিণী বহু তারকাদের মেকাপ করেন তিনি। পুষ্পা ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি ফাহাদ ফাসিলের মেকাপ করেছেন তিনি। সম্প্রতি সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। বিশেষ করে কাটা দাগের ও ন্যারা মাথার মেকাপ একেবারে রিয়ালিস্টিকভাবে করেছেন তিনি, যার জন্যই ছবিতে তার লুক দেখে রীতিমতো শিহরিত হতে হয়েছে। এই ভিডিওটি পছন্দ করেছেন সকলেই। বর্তমানে এই ভিডিওটির ভিউজ অনেক।
ইতিমধ্যেই কথা উঠেছে ‘পুষ্পা ২’এর। শোনা যাচ্ছে, পুষ্পার সিক্যুয়ালে আল্লু অর্জুনের সাথে ফাহাদ ফাসিলের জোরদার একাধিক অ্যাকশন সিন রয়েছে, যা অন্যতম আকর্ষণ হতে চলেছে দর্শকদের কাছে। ইতিমধ্যেই এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। পরিচালক সুকুমার পুষ্পার সিক্যুয়ালে আইপিএস ভানওয়ার সিংকে যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে রাখতে চলেছেন, তা এতদিনে স্পষ্ট। আপাতত পুষ্পা ভক্তরা রীতিমতো অধীর আগ্রহে দিন গুনছেন ‘পুষ্পা ২’এর জন্য। যত তাড়াতাড়ি সম্ভব এই ছবির শুটিং শুরু করে দিতে চান পরিচালক। পুষ্পার মতোই ‘পুষ্পা ২’ দর্শকদের উপর সমানভাবে প্রভাব ফেলতে পারে কিনা! এখন সেটাই দেখার।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…