নিউজ

জাল IRCTC অ্যাপ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে, আগে থাকতেই হন সাবধান

ভারতের বুকে মানুষের ভরসাযোগ্য গণপরিবহন মাধ্যম হল ভারতীয় রেল পরিষেবা। দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে এই ভারতীয় রেলের জাল। এক জায়গা থেকে অন্য জায়গায় মোটামুটি সাধ্যের মধ্যে যাওয়ার জন্য প্রধান অপশন বিভিন্ন এক্সপ্রেস ট্রেন। তবে এই সমস্ত ট্রেনে যাতায়াত করার জন্য বেশ অনেকদিন আগে থাকতেই টিকিট কেটে রাখতে হয় যাতে কনফার্ম সিট পাওয়া যায়। অনলাইনে আপনার স্মার্টফোন দিয়েই টিকিট কাটা যায় IRCTC অ্যাপের মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে জাল IRCTC অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করলে চোখের নিমেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে।

ইতিমধ্যেই IRCTC তাদের এই জাল অ্যাপ প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্ক করেছে। এই অ্যাপ দেখতে হুবহু আসলের মত। কোনো সাধারণ মানুষ দুটি অ্যাপের পার্থক্য করতে পারবেন না। এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ফিশিং লিঙ্ক পাঠিয়ে টাকা লুটে নিতে পারে। এই লিঙ্কে না হাত দেওয়ার পরামর্শ দিয়েছে IRCTC। তাই রেলের পক্ষ থেকে শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে।

এছাড়া আপনি যদি এমন জাল অ্যাপ পান তাহলে সঙ্গে সঙ্গে IRCTC কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে। এছাড়া কারোর সাথে ওটিপি শেয়ার করে নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

Nirajana Nag

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026