নিউজ

করোনাতে মৃত্যু হলে এবার থেকে মৃতদেহ দেখতে পাবে পরিবার, সিদ্ধান্ত রাজ্য সরকারের

করোনাতে যদি কারোর মৃত্যু হয়, তাহলে সেই মৃতদেহ পরিবারের সদস্যদের দেখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু এবার থেকে করোনাতে মৃত্যু হলে পরিবারের সদস্যরা মৃতদেহ দেখতে পাবেন, এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে এক্ষেত্রে বিশেষ স্বাস্থ্যবিধি মানতে হবে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের সূত্র অনুযায়ী, যে হাসপাতালে রোগী মারা যাবেন, সেই হাসপাতালেই পরিবারের সদস্যরা মৃতদেহ দেখতে পাবেন। তবে মৃতদেহকে কোনোভাবেই স্পর্শ করা যাবে না। হাসপাতালের একটা নির্দিষ্ট জায়গাতে নিরাপদ দূরত্ব মেনে পরিবারের লোকেরা মৃতদেহ দেখতে পাবেন। এমনকি মৃতদেহকে যাতে স্পষ্ট করে শেষবারের মতো দেখতে পায়, তার জন্য স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে মৃতদেহ ভরা থাকবে বলে জানানো হয়েছে।

আগে পরিবারের লোকের ,মৃত্যু সংবাদ পেলেও শেষবারের মতো দেখার অনুমতি মিলছিল না। মৃতদেহকে নির্দিষ্ট নিয়মে মুড়িয়ে নিয়ে যাওয়া হত। মুখটুকুও দেখতে পাওয়া যেত না। কিন্তু এবার থেকে সেই নিয়মের বদল আনা হল। মৃতদেহকে এখন থেকে স্বচ্ছ প্লাস্টিকে মোড়ানো থাকবে। যার ফলে পরিবারের লোকেরা শেষ দেখা দেখতে পাবেন। আর তার পরেই সৎকার প্রক্রিয়া চলবে।

নবান্নের এক শীর্ষকর্তা জানান, কয়েক দিন ধরেই রাজ্য সরকারের কাছে মৃতের পরিবারগুলির কাছ থেকে একাধিক আবেদন আসছিল। তাঁরা অনুরোধ করেছিলেন, কোনও ভাবে যদি মৃত ব্যক্তিকে শেষবারের মতো দেখতে পাওয়া যেত।  তাই এই বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা হয়েছে। করোনাতে মৃত্যু হলে সেই মৃতদেহকে পরিবারের কারোর সাথে দেখা করানো হয় না। তাই এবার সেই বিষয়ের পরিবর্তন করা হল। আবেগপ্রবণ ভাবে বিষয়টিকে দেখা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026