বিনোদন

লকডাউনে পুজো থামবে কেন! নিজের হাতে জগন্নাথ দেবকে স্নান করালেন রচনা ব্যানার্জী

কৌশিক পোল্ল্যে: আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, তবু চারিদিকের থমথমে পরিবেশ দেখে সেকথা বোঝার উপায় নেই। সবকিছুই থমকে গিয়েছে একনিমেষে, করোনা ভাইরাসের প্রকোপে। তবু একটু একটু করে আনলক সেশনে জেগে উঠছে দেশ। যদিও ভাইরাসের হানায় আক্রান্তের সংখ্যা দিনদিন যে জায়গায় পৌঁছোচ্ছে তা মোটেই সুবিধের নয়।

এমত অবস্থায় আধ্যাত্মিক বিশ্বাস থেকেই ঈশ্বরের সেবায় সকলের মঙ্গলকামনায় প্রার্থনা করছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। করোনা আবহে ভগবানের স্নানযাত্রা বাদ যাবে কেন। তার সেবা করে তাকে তুষ্ট করলেই কাটবে বিপদ, এই বিশ্বাসে নিজের বাড়িতে প্রতিবছরের ন্যায় এবছরও জগন্নাথদেবের স্নানযাত্রার আয়োজন করলেন তিনি।

নিজের হাতে জগন্নাথ দেবের গায়ে মাখিয়ে দিলেন ঘি, মধু, ও দুধের প্রলেপ। এরপর দেবতাকে স্নান করানো হল। এই বিশেষ মুহূর্তের ছবিগুলি রচনা পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রামে। আপনিও একঝলক দেখে নিন সেই ছবি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026