ভাইরাল & ভিডিও

Fan Made Ice Cream: ফ্রিজ ছাড়াই আইসক্রিম বানালেন এই গৃহবধূ, দেখে অবাক গোটা নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেরদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেশ-বিদেশের কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গার ঝলক দেখতে পাই। আর সেই সূত্র ধরে থেকে থেকে এমন কিছু ঝলক নজরে আসে, যা হয়তো সচারচর সাধারণেরা তাদের চারপাশে ঘটতে দেখেন না। অনেকসময় সেই দৃশ্য অবাক করে দেয় অধিকাংশকে। প্রশ্ন ওঠে এমন ঘটনাও ঘটা সম্ভব! এই মুহূর্তে তেমনি একটি ভিডিও টুইটারের মাধ্যমে ভাইরাল হয়েছে, নেটজনতার একাংশের মাঝে।

ভাইরাল হওয়া ভিডিওর শুরুতে এক গৃহবধূকে উনুনে সম্ভবত কাঁচা আমের একটি পানীয় ভালোভাবে রান্না করে নিতে দেখা যাচ্ছে। এরপর সেটি নামিয়ে একটি বড় ক্যানে সেটি ঢেলে ঢাকনা আটকে দেন তিনি। এরপর সেই ক্যান একটি বড় স্টিলের ড্রামের মধ্যে বসানো হয়। পরে পাখায় একটি মোটা, বড় দড়ি বেঁধে সেটি ঝুলিয়ে রাখা হয়। এরপর সেই দড়িই বেঁধে দেওয়া হয় ছোট ক্যানটির সাথে। বাঁধার পরে ঐ বড় স্টিলের ড্রামের মধ্যে বরফের একাধিক বড় বড় টুকরো রেখে দেওয়া হয়। এরপর আস্তে করে ফ্যান চালিয়ে দেওয়া হয়। ক্যানটি ধীরে ধীরে ঘুরতে থাকে যতক্ষণ না বরফ গলে যায়। এরপর সমস্ত বরফ গলে যাওয়ার পর যখন ক্যানটি ঐ ড্রামের মধ্যে থেকে করে এনে খোলা হয় দেখা যায় তার মধ্যে রাখা সেই পানীয় অনেকটা আইসক্রিমের মতো হয়ে গিয়েছে। ফ্রিজে থাকলে ঠিক যতটা জমাট বাঁধে ততটা না হলেও, গরমের দিনে এটি খেলে যে আত্মতুষ্টি মিলবে, তা আর বলার অপেক্ষা রাখছে না। মহীন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্র এই ভিডিও শেয়ার করে নিয়ে লিখেছিলেন, এমন ঘটনা শুধু ভারতেই ঘটা সম্ভব।

Devparna Acharya

Recent Posts

Tara Reid Reflects on ‘Devastating’ Hotel Incident Months Later

Tara Reid is speaking out after a troubling episode that unfolded late last year. The…

February 14, 2026

Livvy Dunne Shows Off Relaxed Tank Top Look, Teases Beach Day

LSU gymnast and social media sensation Livvy Dunne is ready to trade the Super Bowl…

February 14, 2026

Bad Bunny & Gabriela Berlingeri Back Together? Dinner Date Sparks Romance Rumors

Bad Bunny may have reignited an old flame. Just days after winning Album of the…

February 14, 2026

Sabrina Carpenter Stuns in Pink Mini Dress for Sweet Tooth Launch

Sabrina Carpenter has once again captured the spotlight with her latest fashion moment. The Espresso…

February 14, 2026

Wagner Moura Rejects Stereotypes, Embraces Oscar Spotlight

Brazilian actor Wagner Moura is rewriting the narrative of Latino representation in Hollywood. Best known…

February 14, 2026

Lux Pascal Reveals Pedro Pascal’s Reaction to Her Ryan Murphy Debut

Lux Pascal is stepping into a dream role — and her brother Pedro couldn’t be…

February 13, 2026