বিনোদন

Nusrat-Yishaan: জন্মের পরেই নুসরতের রাজপুত্র ঈশানের নামে খোলা হল ফ্যান পেজ

গত ছয়দিনে বদলে গেছে অভিনেত্রী নুসরত জাহানের জীবন। তিনি আর সাংসদ, অভিনেত্রীর পাশাপাশি তিনি এখন এক সন্তানের মা। বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে সি সেকশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। মা হওয়ার পর থেকেই নিজের এই নতুন পরিচয় বেশ উপভোগ করছেন তিনি। মা নুসরত ছেলেকে ভালোবেসে নাম রেখেছেন ঈশান।

সোমবার হাসপাতাল থেকে ছোট্ট ছেলে ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। ছেলেকে সামলাতেই এখন অভিনেত্রীর সারা দিন চলছে। তবে ছেলের জন্মের পর এখনো ঈশানের মুখ দেখাননি অভিনেত্রী। তবে গতকাল বাড়ির ফেরার পথে যশের কোলে ঈশানের প্রথম ঝলক দেখা গিয়েছে। এখনও তাঁর মুখ দেখবার সুযোগ মেলেনি অনুরাগীদের। অথচ নুসরতের ছত দিনের শিশুপুত্রকে নিয়ে চর্চার শেষ নেই। তাঁকে দেখার আর্জিও জানিয়েছেন।

টলিপাড়ায় সবচেয়ে চর্চিত স্টারকিড রাজ-শুভশ্রী পুত্র ইউভান। ইউভান জন্মের সাথে সাথে রাজপুত্র নিজের কিউটনেসে সোশ্যাল মিডিয়ার সেনসেশ হয়ে ওঠে। তবে এবার তাঁকে টেক্কা দিতে এসে গিয়েছে ঈশান, এমনটাই দাবি করেছেন নেটিজেনদের একাংশের। ঈশানকে এখনো কেউ দেখেনি তবে জন্মের একদিনের মাথাতেই নুসরত অনুরাগীরা তাঁর ফ্যান পেজ খুলে ফেলেছে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর এই নতুন ফ্যান পেজের নাম লেখা রয়েছে সদ্যোজাতর পুরো নাম ঈশান জাহান। ডিসপ্লে পিকচারে নুসরত জাহানের কোলে দেখা মিলেছে এক শিশুর। 

না এই শিশু ঈশান নয়। অভিনেত্রীর সাথে কাটানো এক অন্য শিশু। এই ফ্যান পেজ জুড়ে নুসরতের সঙ্গে খুদেদের নানান মুহূর্ত তুলে ধরা হয়েছে। পাশাপাশি নায়িকার বহু পুরোনো ছবিও সেখানে আপলোড করা হয়েছে। তবে এখন অনেকে ঈশানকে দেখার অপেক্ষায় আছে বহু নেট নাগরিক। নুসরতের মা হওয়া নিয়ে নানান তর্ক বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। তবে অভিনেত্রী মা হওয়ার পর সব পুরোনো বিতর্ক ভুলে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তসলিমা নাসরিন, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীলেখা মিত্র সহ অনেক খ্যাতনামা ব্যক্তিত্বই। অনেকেই এই পুরুষতান্ত্রিক সমাজে অভিনেত্রীর সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। নুসরত নিজের পরিচয়েই সন্তানকে বড় করে তোলবার সিদ্ধান্ত নিয়েছেন। এখনো সন্তানের পিতৃ পরিচয় সামনে আনেননি নুসরত জাহান।

 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026