গোকুলে কৃষ্ণ এসেছিলেন মা যশোদার কাছে ৷ আর সেই আনন্দে জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব করেছিলেন যাদবরাজ নন্দ৷ এই দিন বাচ্চা ছেলেমেয়েদের তাদের পছন্দমতো খাওয়াতেন তিনি ৷ হাজার হাজার বছর ধরে সেই রীতি আজও পালিত হয়ে আসছে ভারতের নানান প্রান্তে। জন্মাষ্টমীর পর দিন নন্দোৎসবে বাড়ির আশে পাশের কচিকাঁচাদের পাতে পড়ে তালের বড়া, তালক্ষীর, তালের পুলি, তালের লুচির মতো লোভনীয় খাবার ৷
এই একইভাবে নন্দো উৎসবে মাতলেন গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সী। অদিতি যেমন রুপে লক্ষী তেমনই গুণে সরস্বতী। যতটা সুন্দর কীর্তন করেন ঠিক তেমনি নিজের এলাকায় দায়িত্ববান বিধায়কের ভূমিকা পালন করছেন। সারেগামাপা’র মঞ্চ থেকে অদিতি অসাধারণ কীর্তন গেয়ে সকলের প্রিয় হয়ে ওঠেন। এরপরেই বাংলা ছবিতে প্লেব্যাকের সুযোগ। এরপর অদিতি ওয়ে ওঠেন রায় কিশোরী।
হাজার ব্যস্ততার মধ্যে বিধায়ক অদিতি মুন্সী নন্দোউৎসবে মেতে উঠলেন। গতকাল জন্মাষ্টমীর দিন থেকে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। কীর্তনীয়ার বাড়িতে সাতটি গোপাল আছে। আর তাদের নিত্য সেবা করেন অদিতি। জন্মাষ্টমী তিথিতে প্রাণভরে উৎসবের আয়োজন করেন গায়িকা। শাশুড়ি মা এবং গায়িকা মিলে রান্নার সমস্ত আয়োজন করেন। এইদিন গোপালকে দুধ গঙ্গাজলে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছেন। ভোগের মধ্যে এই বছর নিজের হাতে রেঁধেছিলেন পোলাও, ফ্রায়েড রাইস, পাঁচ রকম ভাজা, লুচি, তরকারি, নাড়ু, তালের বড়া, মালপোয়া, ১২ রকমের মিষ্টি, আর ছিল ক্যাডবেরি, পায়েস। আর এই সাজের ভিডিও নিজেই শেয়ার করলেন অদিতি।
আর আজ ছিল নন্দদের দিন। এই দিন জ্যান্ত নন্দদের হাসিমুখ ফোটাতে অদিতি মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন এক বিশেষ ঠিকানায় ৷ সেখানে একসঙ্গে বড় হচ্ছে পিছিয়ে পড়া পরিবারের কিছু কচি কাঁচা। আর এদের নতুন আশার আলো দেখাচ্ছেন অদিতি। এই বিশেষ দিনে প্রিয় নন্দদের পাতে নিজের হাতে পরিবেশন করলেন খিচুড়ি, কয়েক রকম ভাজা, পায়েস-সহ নানা খাবারের পদ।
তিনি এতদিন ছিলেন ব্যস্ত শিল্পী ৷ অদিতির এই উদ্যোগ দেখে অনেকে ভালোবাসা জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…