অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) মানুষের জন্য কাজ তো করেনই, এমনকি পশুদের জন্যও তিনি যথেষ্ট উদ্যোগী। কিন্তু এই মিমিও এবার সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছেন। তার কারণ হল মিমির সন্তানসম পোষ্য সারমেয় চিকু (chiku)। আট বছর বয়সী চিকু জাতে ল্যাব্রাডর। সম্প্রতি চিকু অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান মিমি। কিছু শারীরিক পরীক্ষা ও রক্ত পরীক্ষার পর জানা যায় চিকু মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার ক্রমশ ছড়িয়ে পড়ছে চিকুর সারা শরীরে। মিমি চিকুকে বহু চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সবাই মিমিকে জবাব দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে চিকুর অপারেশন করাও সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই কারণে মিমি তাঁর চারপেয়ে সন্তান চিকুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাহায্যের আবেদন জানিয়েছিলেন নেটিজেনদের কাছে। তিনি জানিয়েছেন, চিকু তাঁর প্রতিটি শ্বাসে রয়েছে। চিকুর জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন বলে জানিয়েছেন মিমি। মিমি নেটদুনিয়ায় অনুরোধ করেছিলেন চেন্নাইয়ের কোনও পশু চিকিৎসকের সঙ্গে যদি কারও পরিচয় থাকে, তাহলে তিনি যেন দ্রুত মিমির সঙ্গে যোগাযোগ করেন। সেই মতো মিমি চেন্নাইয়ের পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে চিকুকে চেন্নাই নিয়ে গিয়েছিলেন।
মিমি তাঁর সন্তান চিকুর অসুস্থতার কারণে যথেষ্ট ভেঙে পড়েছিলেন। প্রসঙ্গত, চিকু ছাড়াও মিমির আরও এক সারমেয়-সন্তান রয়েছে, যার নাম ম্যাক্স (Max)। চিকুর অবর্তমানে ম্যাক্সের একাকীত্বও ভাবিত করেছে মিমিকে। তবে মিমিকে কিছুটা স্বস্তি দিয়ে চিকু এখন আগের থেকে ভালো আছে।
তাই মিমি আপাতত কলকাতায় ফিরে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তার মাঝেও অনুরাগীদের জন্য 25 শে মার্চ সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘কিউঅ্যান্ডএ’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব করেছিলেন মিমি। এক এক করে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন মিমি। অনুরাগীদের মধ্যে অনেকেই চিকুর সুস্বাস্থ্য কামনা করেছেন। তবে একজন অনুরাগী হঠাৎই মিমিকে বলে বসেন, মিমি যত বড় তারকাই হোন, ওই অনুরাগী তাঁকেই বিয়ে করবেন। মিমি মিউজিক্যালি এই কথার উত্তর দিয়েছেন। তিনি সলমন খান (salman khan) অভিনীত ফিল্ম ‘মুঝসে শাদী করোগি’-র টাইটেল সংটি জুড়ে দিয়েছেন নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে। অর্থাৎ মিমি ওই অনুরাগীর কথাকে মজার ছলেই নিয়েছেন। অনেকে জানতে চেয়েছেন মিমির ‘ক্রাশ’ কে? মিমি হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল (Henry cavill)-এর ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনিই মিমির ক্রাশ। এছাড়াও নিজের সম্পর্কে অনেক অজানা কথা জানিয়েছেন মিমি। এইভাবেই ভোটের প্রাক্কালে নিজের মতো করে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গেলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
The British Academy of Film and Television Arts (BAFTA) is facing backlash after a racial…
Ryan Coogler, the acclaimed filmmaker behind Black Panther and the Oscar-nominated Sinners, is bringing back…
Demi Lovato is opening up about married life with husband Jordan “Jutes” Lutes as the…
Hollywood continues to mourn the loss of Robert Carradine, the beloved actor known for Revenge…
Fans of NCIS were thrilled when Emily Wickersham made a surprise return as Eleanor “Ellie”…
NBC’s The Voice has always featured four superstar coaches since its debut in 2011. But…