বিনোদন

তলানিতে বৈবাহিক সম্পর্ক, জনসমক্ষে নবনীতাকে চড় মারলেন জিতু

মাত্র দুই বছর হল, অভিনেত্রী নবনীতা (Nabanita) ও অভিনেতা জিতু কমল (jeetu kamal)-এর বিয়ে হয়েছে। সমস্ত ফটোশুটে একসঙ্গে দেখা যায় টেলিটাউনের এই হট অ্যান্ড হ্যাপেনিং কাপলকে। জিতু ও নবনীতা প্রায়ই নিজেদের মজার ইন্সটাগ্রাম রিল শেয়ার করেন যা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভাইরাল হয় না, রীতিমত আলোচিত হয়। অভিনয় করতে এসে জিতু-নবনীতার প্রেমের সূত্রপাত হয়েছিল যা পরিণত হয় বিয়েতে।

‘হাসি-কান্না’-র এই মিষ্টি সম্পর্কের মধ্যেই আবারও জিতুর বিয়ে দিতে চাইলেন নবনীতা। অবশ্য ভিডিওটি জিতু নিজেই শেয়ার করেছেন। ভিডিওটি প্রকৃতপক্ষে একটি ইন্সটাগ্রাম রিল। রিলটিতে জিতুও উপস্থিত রয়েছেন। রিলে জিতু ও নবনীতা দুজনেই ঘরোয়া পোশাক পরেছিলেন। জিতু পরেছিলেন একটি নীল রঙের চেক জামা। রিলটি মজাদার বানানোর জন্য জিতুর চোখে ছিল মোটা কালো ফ্রেমের চশমা। নবনীতার পরনে ছিল নীল রঙের সালোয়ার কামিজ ও ডিপ ব্রাউন সোয়েটার।

ইন্সটাগ্রাম রিলটিতে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘পরিণীতা’ ফিল্মের নায়িকা শুভশ্রী (subhasree ganguly)-কে অনুকরণ করে কথা বলতে। ‘পরিণীতা’-র অনুকরণে জিতুকে ‘বাবাইদা’ বলে সম্বোধন করে নবনীতা বলেন, তিনি জিতুর জন্য একটি পাত্রী দেখেছেন যে খুব ফর্সা এবং প্রেসিডেন্সি কলেজে পড়ে। কিন্তু তিন বছর ধরে সেই পাত্রী একই ক্লাসে পড়ছে। এরপরেই জিতু ও নবনীতা হাসতে শুরু করেন। জিতু ও নবনীতার এই মজাদার ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

কিন্তু এত কিছুর পরেও জিতু ও নবনীতার বৈবাহিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এর আগেও একাধিকবার তাঁদের ব্রেক-আপের খবর চর্চার বিষয় হয়ে উঠেছে। কিন্তু এবার বিবাদ চরমে উঠেছে। ফলে জিতু মেজাজ হারিয়ে সবার সামনে নবনীতাকে চড় মেরে বসলেন। তবে চিন্তার কোনও কারণ নেই। সবটাই ঘটেছে মজার ছলে। সম্প্রতি জিতু ও নবনীতা একটি ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন। ইন্সটাগ্রাম রিলে দেখা যাচ্ছে নিজেদের বেডরুমে শুয়ে জিতু ‘রাজা হিন্দুস্তানি’ ফিল্মের বিখ্যাত গান ‘পরদেশী পরদেশী’ গানটি একমনে গাইছেন। সেই সময় পাশ থেকে নবনীতা গানের একটি লাইন গেয়ে ওঠেন। জিতু রেগে গিয়ে নবনীতাকে প্রবল জোরে এক চড় মারেন। নবনীতাকে চড় মেরে চিৎকার করে জিতু হিন্দিতে বলেন, গানের মাঝে কথা না বলতে। ততক্ষণে নবনীতা চাদর দিয়ে মুখ ঢেকে ফেলেছেন। কিন্তু জিতুর কোনও হেলদোল ছিল নি। তিনি তখন আবারও নতুন করে গান ধরেছেন।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026