আজ সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা অব্দি চলছে ভারত বনধ। সংযুক্ত কৃষক মোর্চা আজ তিন কৃষি আইনের প্রতিবাদে এই বনধ ডেকেছে। আসলে গত ৪ মাস ধরে দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষকরা কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ করছেন। সেখানে হাজার হাজার কৃষক সিংঘু, টিক্রি ও গাজীপুরের সীমানায় অপেক্ষা করছে। তবে এখনো তাদের দাবি মেনে নেয়নি কেন্দ্র সরকার। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি রাখার হুমকিও দিয়েছেন তাঁরা। আর সেই কারণেই আজ ১২ ঘন্টার ভারত বনধ ডেকেছে সংযুক্ত কৃষক মোর্চা।
আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই ভারত বনধের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে গেছে উত্তর ভারতের একাধিক রাজ্য। পাঞ্জাব ও হরিয়ানা একাধিক অঞ্চলে বিক্ষিপ্ত বিক্ষোভের খবর সামনে আসছে। কৃষকরা আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা অবধি ১২ ঘন্টা ভারতীয় জনজীবনকে থমকে দিতে চেয়েছে। এরইমধ্যে কৃষক নেতা দর্শন পাল একটি ভিডিও প্রকাশ করে জানিয়ে দিয়েছেন যে বনধ চলাকালীন সমস্ত সবজি এবং দুধের সরবরাহ বন্ধ থাকবে। তবে সেই সাথে তিনি জানিয়ে দিয়েছেন যে জরুরী পরিষেবা কোন গাড়িকে আটকানো যাবে না। অ্যাম্বুলেন্স, দমকল নিজের কাজ করতে পারবে।
অন্যদিকে, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘চাক্কা জ্যাম’-এর ডাক দিয়েছে। অন্যদিকে তিন কৃষি আইনের প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কৃষকরা। দুই ধর্মঘটের যে রে স্তব্ধ হয়ে গেছে বেশকিছু রাজ্য। প্রসঙ্গত উল্লেখ্য, আজকের ভারত বনধ এর আওতায় পড়ে সেই সমস্ত রাজ্যগুলি যাদের বিধানসভা নির্বাচন চলছে। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরালাতে আজ বন্ধ পালন হচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…