রাজ্যে আগামী ২৭ মার্চ অর্থাৎ আগামীকাল হতে চলেছে প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনে জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় ভোট নেওয়া হবে। কিন্তু আপনি কি জানেন, এবারের নির্বাচনে যদি আপনার কাছে ভোটার কার্ড নাও থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন। তবে অবশ্যই তার জন্য আপনার কাছে কিছু নথি থাকা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক, যদি আপনার কাছে ভোটার কার্ড নাও থাকে তাহলে আপনি কি কি ব্যবহার করে ভোট দিতে পারবেন।
যদি আপনার কাছে আধার কার্ড এবং প্যান কার্ড থাকে তাহলে আপনি সেই দুটি নথি দেখিয়ে ভোট দিতে পারবেন। MNREGA প্রদত্ত জব কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন সেটি ব্যবহার করে। এছাড়াও আপনি ব্যবহার করতে পারবেন পাসপোর্ট। এছাড়া যদি আপনার ব্যাংকের পাসবুক এ আপনার ছবি থাকে তাহলে সেটা ব্যবহার করে আপনি ভোট দিতে পারবেন।
যদি আপনার কাছে কোন এমন পেনশন কার্ড থাকে যাতে আপনার ছবি রয়েছে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর ইত্যাদি জায়গার সচিত্র পরিচয় পত্র ব্যবহার করে আপনারা ভোট দিতে পারবেন। NPR এর অধীনে আরজিআই ব্যবহার করে আপনি ভোট দিতে পারবেন।
কোন সাংসদ, বিধায়ক কিংবা পরিষদ সদস্য যদি আপনাকে কোন রকম সরকারি পরিচয় পত্র প্রদান করে তাহলে সেই পরিচয় পত্র দেখিয়ে আপনারা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন এবারে ঘোষণা করে দিয়েছে, যদি এক ব্যক্তির কাছে ভোটার কার্ড না থাকে তাহলেও তিনি ভোট দিতে সক্ষম হবেন। তবে অবশ্যই ব্যবহার করতে হবে এই সমস্ত নথি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…