বিশ্বজুড়ে করোনা মহামারী ক্রমাগত বেড়েই চলেছে। এখনও পাওয়া যায়নি প্রয়োজনীয় ভ্যাক্সিন। এই পরিস্থিতিতে প্রধান সংক্রমণ রুখতে প্রধান অস্ত্র হল সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই কথা মাথায় রেখেই বাজারে এসে গেল জেমোপাই মিসো ই স্কুটার। সাধারণত এটি হল সর্বপ্রথম সামাজিক দূরত্বযুক্ত স্কুটার। বেশ অনেকদিন ধরেই শোনা গিয়েছিল বাজারে আসতে চলেছে অভিনব এই স্কুটার। অবশেষে সেটি বাস্তবায়িত হয়েছে।
এই বিষয়ে সংস্থার কর্ণধার অমিত রাজ সিংহ এক সংবাদমাধ্যমকে বলেন, “করোনার কারণে বহু মানুষ ঘরবন্দি। যেহেতু এদিকে গণপরিবহণ ব্যবহার করে কর্মক্ষেত্রে পৌঁছনো সুরক্ষিত নয়। তাই এই পরিস্থিতিতে মিসো স্কুটারই আগামী দিনে বহু মানুষের ভরসা হতে চলেছে।”
ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে স্কুটারটির শো-রুম মূল্য। ২০০০ টাকায় বুকিং করে মাত্র ৪৪ হাজার টাকায় পাওয়া যাবে এই স্কুটারটি। যারা কিনতে আগ্রহী এখনই বুকিং করলে আগামী মাসেই পেয়ে যাবেন সেটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…