নিউজ

আগামীকাল রাস্তায় নামবে না বেসরকারি বাস, বিকল্প ব্যবস্থা রাজ্য পরিবহন দফতরের

এদিন রবিবার সাংবাদিক বৈঠকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে ঘোষণা করা হয়েছে, আগামীকাল সোমবার থেকে রাস্তায় নামবে না বেসরকারি বাস। এছাড়া সরকারি অনুদানও তাঁরা নেবেন না। আর বেসরকারি বাস রাস্তায় না নামার ফলে বিকল্প ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছে রাজ্য পরিবহন দফতর। আর এতেই স্পষ্ট বেসরকারি বাস সংগঠনের হুমকি বিশেষ পাত্তা দিতে নারাজ রাজ্য পরিবহন দফতর। পরিবহন দফতরের এক আধিকারিকের কথায়, ” সোমবার বেসরকারি বাস রাস্তায় না নামার ফলে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই কথা ভেবেই বিকল্প নীল নকশা তৈরি করেছে রাজ্য পরিবহন দফতর”।

রবিবার সাংবাদিক বৈঠকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট জানায়, সোমবার থেকে রাস্তায় নামবে না বেসরকারি বাস। বাস চালাতে গিয়ে প্রতিদিন বাস পিছু ২৩০০ টাকা লোকসান হচ্ছে। এই লোকসানের পরিমাণ একমাসে ৫৪,০০০ টাকা। যেসব বেসরকারি বাস সংগঠন রাস্তায় নামবে না বলে জানিয়েছে তাঁদের মধ্যে রয়েছে কলকাতার ৪০০০ বাস। এছাড়া জেলাতেও চলে সেই বাস। আর এই অবস্থায় বাস না নামার হুমকি যথেষ্টই চিন্তার বিষয়। তবে সেই হুমকিকে বিশেষ আমল দিতে নারাজ রাজ্য পরিবহন দফতর।

জানা গিয়েছে, সোমবার থেকে রাস্তায় মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নীল নকশা তৈরি করেছে রাজ্য পরিবহন দফতর। রাজ্য পরিবহন দফতর জানিয়েছে, কলকাতায় সোমবার থেকে SBSTC-এর ২০০টি বাস, WBSTC-এর ১৩০০টি বাস ও ২০০টি ভলভো বাস রাস্তায় নামাবেন তাঁরা। এছাড়াও অন্যান্য বাস সিন্ডিকেট সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026