বিনোদন

করণ জোহরকে বিয়ের প্রস্তাব, মাঝরাতে শ্যুটিংয়ের সময় এই কাজ করে বসলেন পরিচালক

সম্প্রতি 9 ই জানুয়ারি ছিল বলিউডের বিখ্যাত ডান্স কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান (Farha khan)-এর 56 বছরের জন্মদিন। ফারহার জন্মদিনে তাঁর ও তাঁর বেস্ট ফ্রেন্ড প্রযোজক-পরিচালক করণ জোহর (Karan johar)-এর সম্পর্কে সামনে এলো চমকপ্রদ তথ্য।  কিছুদিন আগে ফারহার ভাই সাজিদ খান(sajid khan)-এর চ্যাট শো ‘ইয়াদোঁ কি বারাত’-এ এসেছিলেন করণ জোহর।  সাজিদ করণকে তাঁর বিয়ের পরিকল্পনার ব্যাপারে প্রশ্ন করতেই করণ একটি দারুণ ঘটনার কথা বলেন সাজিদকে।

সেই সময় স্কটল্যান্ডে চলছিল শাহরুখ খান (shahrukh khan) ও কাজল (kajal) অভিনীত ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শুটিং।  প্রযোজক ও পরিচালক হিসাবে এটি ছিল করণ জোহরের প্রথম ফিল্ম। ফিল্মের ডান্স কোরিওগ্রাফার ছিলেন ফারহা খান। সেই সময় ফারহা ভীষণ আগ্রহী ছিলেন করণের ব্যাপারে। শুটিং চলাকালীন একদিন রাতে ফারহা করণের ঘরে এসে বলেন, তাঁর ঘরে ভুত আছে। কিন্তু বুদ্ধিমান করণের বুঝতে অসুবিধা হয়নি।  ফারহাও এই কথা স্বীকার করে নিয়ে বলেন, এরপর তিনি অনেকবার করণকে বিয়ের প্রস্তাব দিলেও করণ রাজি হননি।

করণ বলেন, ফারহা তাঁকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বলেছিলেন, তাঁর টেকনিক্যাল সমস্যা রয়েছে।  আসলে তাঁর টিভির টাওয়ার ঠিক নেই। এই কারণে টিভিটা বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই কথা বলে হেসে ফেলেন করণ। পরবর্তীতে ফারহা ও করণের মধ্যে সুন্দর বন্ধুত্ব স্থাপিত হয়। ফারহার সঙ্গে বিয়ে হয় শ্রীষ কুন্ডের(srish kunder)-এর।  শ্রীষ-ও পেশায় ডান্স কোরিওগ্রাফার এবং ফিল্ম এডিটর। শ্রীষ ও ফারহার তিন সন্তান রয়েছে, দিভা(Diva), অন্যা(Anya), সিজার(sizar)। তারা যমজ। ফারহা খান ‘ট্রিপলেট’-এর জন্ম দিয়েছিলেন। এই মুহূর্তে ফারহা 1982 সালের সুপারহিট হিন্দি ফিল্ম ‘সত্তে পে সত্তা’-এর রিমেক নিয়ে ব্যস্ত।  এই ফিল্মটি প্রযোজনা করছেন রোহিত শেঠি (Rohit shetty)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026