ভাইরাল & ভিডিও

খালি গলায় দিদিমণি গাইলেন আশা ভোঁসলের গান, ফেসবুকে ভাইরাল হল ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে (Asha Bhonsle)-র গান। তবে এই গান তাঁর কণ্ঠে নয়, শোনা গেল তাঁরই এক অনুরাগী স্কুলশিক্ষিকার কন্ঠে। স্কুলশিক্ষিকার নাম বিপাশা দাশ(Bipasha das)। তিনি চাকদহের বাসিন্দা।  বলিউডের ক্লাসিক ফিল্ম রেখা (Rekha) অভিনীত ‘উমরাও জান’-এর জনপ্রিয় গান ‘দিল চিজ কেয়া হ্যায়’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন বিপাশা। বিপাশার গায়কী, সুরের উপর দক্ষতা মুগ্ধ করেছে নেটিজেনদের। তবে আশা ভোঁসলের গায়কীর থেকে কিছুটা হলেও বিপাশার গায়কী আলাদা।

কিন্তু এসবের মাঝে উঠে এসেছে একটি প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় যে প্রোফাইল থেকে বিপাশা দাশ-এর গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি অন্য কেউ নন , রানাঘাটের রাণু মন্ডল (Ranu mondal) কে রাতারাতি লাইমলাইটে নিয়ে আসা অতীন্দ্র (Atindra)। রাণু মন্ডল বিখ্যাত হয়ে যাওয়ার পর অতীন্দ্র নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ট্যালেন্ট হান্টের আয়োজন করেছিলেন। এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগরের বাসিন্দা বনানী (Banani)। তবে বনানী রাণুর মতো অতটা লাইমলাইট কাড়তে পারেননি।  এবার অতীন্দ্রর নজরে রয়েছেন চাকদহের বিপাশা দাশ। অতীন্দ্র নিজেকে সোশ্যাল ওয়ার্কার হিসাবে পরিচয় দেন। কিন্তু অতীন্দ্রর কর্মকাণ্ড দেখে তাঁকে ইভেন্ট ম্যানেজার ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। তবে এটুকু বলা যায়, অতীন্দ্রর পরিচয় ক্রমশ প্রকাশ্য।

সম্প্রতি রাণু মন্ডলের ‘মেন্টর’ অতীন্দ্র একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে রাণু মন্ডলকে বলতে শোনা গিয়েছিল, পরিচালক ধীরাজ মিশ্র(Dhiraj misra)-র  প্রথম রোম্যান্টিক ফিল্ম ‘সীতামগর’ এবং ভারতের স্বাধীনতাযুদ্ধ নিয়ে তৈরী ফিল্ম ‘সরোজিনী’-র কিছু গান গাইবেন রাণু মন্ডল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে।  নেটিজেনরা অনেকেই রাণু মন্ডলকে  কটাক্ষ করে মানসিক রোগী বলেছেন।  আবার অনেকেই অতীন্দ্রকে বলেছেন, লকডাউনের সময় রাণু মন্ডল যখন খেতে পাচ্ছিলেন না, তখন কোথায় ছিলেন অতীন্দ্র। তবে অতীন্দ্র এই প্রশ্নের কোনো উত্তর দেননি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026