পলিটিক্স

নির্বাচনের প্রচারে লোক পাবেনা তৃণমূল, পুরুলিয়া থেকে বিস্ফোরক শুভেন্দু

পুরুলিয়া রোড শো থেকে আবারও তৃণমূলের বিরুদ্ধে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশে নির্বাচনের প্রচারে কোন লোক পাবেনা তৃণমূল, ঠিক এরকম ভাবেই এদিন পুরুলিয়া রোড শো থেকে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, মধ্যরাতে গণনায় কারচুপি করছে তৃণমূল। আমি জানি কিভাবে তৃণমূল পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে।

পুরুলিয়ায় এতদিন আসতেন তৃণমূলের ব্যানারে, এবারে এলেন একেবারে নতুন রূপে বিজেপি ব্যানারে। মুখ্যমন্ত্রীর জনসভা হবার আগে পুরুলিয়া কাশিপুরের নপাড়া এলাকা থেকে হুড খোলা জিপে করে রোড শো করলেন শুভেন্দু। রোড শো শেষে কাশীপুরে জনসভা। এতদিন পর্যন্ত যে এলাকায় শুভেন্দু গিয়েছেন সেটা ছিল তৃণমূলের গড় হিসেবে পরিচিত। শুভেন্দু নিজে একসময় জঙ্গলমহলে শাসক দলের পর্যবেক্ষক’ হিসেবে কাজ করতেন। তবে, গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল থেকে পুরোপুরি উৎখাত হয়ে গিয়েছে তৃণমূল। সে নির্বাচনে সবকটি আসন পেয়েছিল বিজেপি। গেরুয়া শিবির থেকে জঙ্গলমহলে ভোটে জিতে এসেছেন প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Singh Mahato)। বারে বারে দলবদল এরপর শুভেন্দু অধিকারী সেই পুরুলিয়াতে। তবে এতদিন ছিলেন তৃণমূলের হয়ে, আজকে তিনি বিজেপি।

কাশীপুরে নওপাড়া এলাকা থেকে বিজেপি শুরু করলনা তাদের রোড শো। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শুভেন্দু বললেন, ” ওরা মিথ্যে মামলা দিচ্ছে। আমি জানি এসব। খুব নিন্দনীয় ঘটনা। গত ভোটে মানুষ দুই হাত তুলে পদ্মে ভোট দিয়েছেন। আগামীতেও একই হবে। মানুষ এখানকার বিধায়ককে দূরে সরিয়ে দিয়েছেন। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত নিজের লোককে বসিয়ে দিয়েছেন বিধায়ক। আদর্শ নির্বাচন বিধি চালালে যদি তিনি প্রচারে বেরণ তাহলে তিনি কোনো লোক পাবেন না।’

অন্যদিকে ১৮ তারিখ নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঠিক পরেরদিন ১৯ তারিখ খেজুরিতে পাল্টা সভা করবেন শুভেন্দু। সেদিন আবার পুরুলিয়াতে সভা করবেন মমতা (Mamata Banerjee)। তার আগেই নিজের কথা বলে দিয়ে এলেন শুভেন্দু।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026