রাজ্য

“প্রাথমিক নিয়োগের টাকা সব যেত কলকাতায়”, শাসক শিবিরকে তোপ শুভেন্দু অধিকারীর

পুরুলিয়ায় গিয়ে আরও একবার শাসক শিবিরের নেতা বিনয় মিশ্রের বাড়িতে তল্লাসি নিয়ে ‘ ভাইপোর বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি নিতে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। একই সাথে তিনি অস্বীকার করলেন নিজের বিরুদ্ধে ওঠা টেট কেলেঙ্কারির অভিযোগ। তার বক্তব্য, টাকা যেত কলকাতায়।

এই দিন শুভেন্দু বলেন,”পুরুলিয়া আর বাঁকুড়ায় কয়লা পাওয়া যায়। কোথাও কোথাও পাথরের খাদান আছে। তাই তলাবাজ ভাইপোর দৃষ্টি এইদিকে পড়ল। তিনি ২০১৫ সালের পর পুরলিয়া আর বাঁকুড়ার দায়িত্ব নিলেন। এখানে অনুপ মাঝি লালার নেতৃত্বে কিভাবে খনিজ সম্পদ লুট করা হচ্ছে তা আপনাদের অজানা নয়।”

এর পর বিনয় মিশ্রের বিষয়ে শাসক শিবিরকে বিঁধলেন শুভেন্দু। তার কথায়,”পুরুলিয়ায় যারা রাজনীতি করেন বিনয় মিশ্র তাদের অজানা নয়। সামনে পিছনে পুলিশের গাড়ি নিয়ে ঘুরতো সে। জয় বিশ্বাস, আকাশ মাঘারিয়ার মতো সুপাররা তাকে স্যালুট করতেন। ৬ জন দিত নিরাপত্তা। পুরুলিয়া শহরে থ্রি স্টার আকাশ হোটেলে থাকতেন তিনি। আর শাসক শিবিরের বয়স্ক নেতাদের ডেকে কান ধরে উঠবস করাতেন তিনি।”

প্রাথমিক নিয়োগে শুভেন্দুর বিরুদ্ধে তলাবাজির অভিযোগ এনেছে রাজ্যের শাসক শিবির। এইদিন তা খণ্ডন করে শুভেন্দু বলেন,”বামেদের আমলে জেলা শিক্ষা সাংসদ তৈরি হয়েছিল। সেই সাংসদের মাধ্যমে চাকরি পেতেন জেলার ছেলেরা। তৃণমূল ক্ষমতায় আসার পরেই বিলোপ ঘটেছে সেই কাউন্সিলের। ব্রাত্যবসু যে কয়েকদিন শিক্ষামন্ত্রী ছিলেন, ততদিন ছিল কাউন্সিল। ২০১৩ সালে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হয়ে সেই কাউন্সিলগুলির বিলোপ ঘটিয়ে কেন্দ্রীয় ভাবে নিয়োগের সিদ্ধান্ত নেন। তাই পুরুলিয়া জেলায় বাইরের জেলার লোকেরা এসে শিক্ষকতা করেন।”

এইদিন শুভেন্দু অধিকারী দাবি করেন,”পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে পতি বলে একজন আছে। তার নামে মান হানির মামলা হতে পারে। তিনি মাল তোলেন। চাকরির জন্য ১০ থেকে ১২ লাখ টাকা। আরেকজনকে জনরোষে মেরে ফেলা হয়েছিল। ভগবানপুর পূর্ব মেদিনীপুরের মিস্টার প্রধান। সেই দুজন ছিল তোলাবাজ। চাকরির কনট্রাক্টর। তারা চাকরির কন্ট্র্যাক্ট করে কলকাতায় বস্তা পৌঁছে দিয়েছে আর কলকাতা থেকে তোলাবাজ ভাইপোর কোম্পানি এখানে নিয়োগ করে পাঠিয়ে দিয়েছে। এতে শুভেন্দু অধিকারীর কোনও হাত নেই। “

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026